1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

চাকরি দিচ্ছে অর্থ মন্ত্রণালয়

  • আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৩.৪০ পিএম
  • ২৫৭ Time View

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে একাধিক শূন্যপদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এ বিভাগে চার ক্যাটাগরির পদে ১৩তম থেকে ২০তম গ্রেডে ১৯ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৪
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৬
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৩. পদের নাম: ক্যাটালগার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমাসহ স্নাতক ডিগ্রি অথবা এইচএসসি পাসসহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাস।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৪. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৮
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন:
১ থেকে ৩ নম্বর পদের ক্ষেত্রে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, টাঙ্গাইল, জামালপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

৪ নম্বর পদের ক্ষেত্রে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরিয়তপুর, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, জয়পুরহাট, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

তবে সরকারি বা বেসরকারি স্বীকৃত এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা- আবেদনকারীর বয়স ২০২৩ সালের ২৮ মার্চ ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। ১ ও ৩ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থী আবেদন করার সুযোগ পাবেন।

আবেদন যেভাবে করতে হবে- প্রার্থীদের এ ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট বা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে দেখা যাবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক নম্বর থেকে ১২১–এ কল অথবা alljobs.query@teletalk.com.bd বা ds.admin@fid.gov.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। ই–মেইল বা মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি- অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ টেলিটকের সার্ভিস চার্জসহ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা ও ৪ নম্বর পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: আজ থেকে আগামী ২০ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত করা যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com