বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গার টেংরামারি জামে মসজিদে ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি – মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান নির্বাচন পরবর্তী পদ্মবিলা ইউনিয়নের জনগণের সাথে মতবিনিময় করলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি মাসুদ পারভেজ রাসেল আইটিইটি-বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিলে বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও শান্তা হোল্ডিংস লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর সনি-স্মার্ট’র শোরুম এখন বগুড়ায় ইসলামী ব্যাংকের ডিজিটাল সেবায় সহজ হলো দান এবং হজ্জ-উমরার প্রস্তুতি আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট শিক্ষাক্রম অপরিহার্য- লায়ন গনি মিয়া বাবুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ২৪৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা সকল স্তরে স্মার্ট শিক্ষাক্রম অপরিহার্য। শিক্ষকদেরকে তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষাক্রমে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরিধি বাড়াতে হবে।

জনগণকে তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্য ও যোযোগ প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এ বিষয়ে এগিয়ে আসার জন্যে তিনি আহ্বান জানান।

বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে সোমবার (২৭ মার্চ) বিকেলে ঢাকার সেগুনবাগিচাস্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সংগঠনের চেয়ারম্যান এম শরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মানবিক বিশ্বের চেয়ারম্যান ড. শরিফ সাকী, লেখক ও গবেষক টিপু সুলতান, জাতীয় জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ মোহাম্মদ দীপু মীর ও নথবেঙ্গল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডি এইচ মারুফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS