1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

৪৮ বছরে সর্বোচ্চ মূল্যস্ফীতির কবলে পাকিস্তান

  • আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১০.৫১ পিএম
  • ২৭২ Time View

সংকটে বিধ্বস্ত পাকিস্তান এবার মূল্যস্ফীতির নতুন রেকর্ড হয়েছে দেশটিতে। দেশটির মূল্যস্ফীতির হার ৪৭ শতাংশে পৌঁছেছে; যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গত ২২ মার্চ শেষ হওয়া সপ্তাহে পাকিস্তানের সংবেদনশীল মূল্য সূচকে (এসপিআই) মূল্যস্ফীতির এই রেকর্ড করা হয়েছে। যা পাকিস্তানের গত ৪৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি লাগামহীন হয়েছে বলে দেশটির বিশেষজ্ঞরা জানিয়েছেন। এসপিআয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে গত এক সপ্তাহে ৫১ ধরনের পণ্যসামগ্রীর মধ্যে ২৬টির দাম বেড়েছে। আর ১৩টি পণ্যসামগ্রীর দাম কমেছে। আর দাম অপরিবর্তিত রয়েছে ১৩টি পণ্যের।

পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরো বলছে, দেশটিতে যেসব পণ্যের দাম নতুন উচ্চতায় পৌঁছেছে তার মধ্যে রয়েছে পেঁয়াজ, সিগারেট, আটা, ডিজেলসহ আরও কিছু পণ্যসামগ্রী।

দেশটির বাজারে পেঁয়াজের দাম ২২৮ দশমিক ২৮ শতাংশ, সিগারেটের ১৬৫ দশমিক ৮৮ শতাংশ, গমের আটা ১২০ দশমিক ৬৬ শতাংশ, গ্যাসের দাম ১০৮ দশমিক ৩৮ শতাংশ, ডিজেল ১০২ দশমিক ৮৪ শতাংশ, চা ৯৪ দশমিক ৬০ শতাংশ, কলা ৮৯ দশমিক ৮৪ শতাংশ, বাসমতি চাল ৮১ দশমিক ২২ শতাংশ, পেট্রোল ৮১ দশমিক ১৭ শতাংশ, ডিম ৭৯ দশমিক ৫৬ শতাংশ বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ শেষ হওয়া সপ্তাহে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ১০ দশমিক ১৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

চলমান অর্থনৈতিক সংকট এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ বিলম্বের কারণে পাকিস্তানে ভয়াবহ অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে পৌঁছানোর কারণে এই সংকট আরও বৃদ্ধি পেয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তানে ভোক্তা মূল্যস্ফীতি ২৭ দশমিক ৩ শতাংশে পৌঁছায়। যা গত ৪৮ বছরের মধ্যে সর্বোচ্চ। এবার অতীতের সব রেকর্ড ভেঙে দেশটিতে মূল্যস্ফীতি আকাশচুম্বী হয়েছে।

অর্থনৈতিক সংকট উৎড়াতে দেশটির সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে ১০০ কোটি ডলারের ঋণ চেয়েছে। গত ফেব্রুয়ারিতে এই ঋণের বিষয়ে আইএমএফের সাথে আলোচনা শুরু হলেও এখনও তা আলোর মুখ দেখেনি।

ঋণ পেতে আইএমএফের শর্ত অনুযায়ী পাকিস্তানের সরকার জ্বালানির দাম ও কর বৃদ্ধি করেছে। এছাড়াও দেশের অর্থনৈতিক কাঠামোতে আইএমএফের পরামর্শে সংস্কারও এনেছে পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com