বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গার টেংরামারি জামে মসজিদে ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি – মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান নির্বাচন পরবর্তী পদ্মবিলা ইউনিয়নের জনগণের সাথে মতবিনিময় করলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি মাসুদ পারভেজ রাসেল আইটিইটি-বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিলে বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও শান্তা হোল্ডিংস লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর সনি-স্মার্ট’র শোরুম এখন বগুড়ায় ইসলামী ব্যাংকের ডিজিটাল সেবায় সহজ হলো দান এবং হজ্জ-উমরার প্রস্তুতি আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

স্বাধীন দেশের মানুষদের গোলাম বানিয়ে রাখা হয়েছে : খন্দকার লুৎফর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১৫০ Time View


নিজস্ব প্রতিবেদকঃ স্বাধীনতা অর্জনের মতো স্বাধীনতা রক্ষাও একটি চলমান সংগ্রাম। বাংলাদেশের আকাশে শকুনের ছায়া, সীমান্তে মানুষ হত্যা হচ্ছে। স্বাধীনতা যুদ্ধের চেতনা, গণতন্ত্র বুটের তলায় পিষ্ট লাখো মানুষের রক্তে কেনা বাংলাদেশ। সেই দেশের মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়ে তাদেরকে গোলাম বানিয়ে রাখার অভিযোগ তুলেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি—জাগপা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান।

জাতীয় গণতান্ত্রিক পার্টি—জাগপা’র প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধান কর্তৃক ১৯৭১ সালের ২৩ মার্চ দিনাজপুরে বাংলাদেশের স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন উপলক্ষে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে সকালে বনানী কবরস্থানে শফিউল আলম প্রধানের কবরে পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান আরো বলেন, ২০১৮ সালে শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতে দিনের ভোট রাতে নেওয়ার একটা নজির স্থাপন হয়েছে। রাতের অন্ধকারে কীভাবে ভোট নিতে হয়, তা এ দেশের ১৬ কোটি মানুষসহ সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে এই আওয়ামী লীগ সরকার। এই সরকার নিশিরাতের সরকার। মরহুম শফিউল আলম প্রধান ছিলেন অত্যন্ত সাহসী ও বীরত্বপূর্ণ নেতা। আজকে দেশের গণতন্ত্রের এই দুরাবস্থায় তাঁর বড়ই প্রয়োজন ছিল।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে শফিউল আলম প্রধানের অবদান অনস্বীকার্য। তিনি সেদিন পাকিস্তানি হানাদার বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার নিজ জেলা দিনাজপুরে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। আমরা যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলাম আজও তা বাস্তবায়ন হয়নি। বিশেষ করে গণতন্ত্রের জন্য। গণতন্ত্রের বাহন হলো সুষ্ঠু নির্বাচন। কিন্তু এই আওয়ামী লীগ সরকার নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জাগপা’র সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল হোসেন, নগর জাগপা’র সভাপতি মোঃ হোসেন মোবারক, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুব জাগপা’র সভাপতি আমির হোসেন আমু, যুবনেতা শেখ আকবর হোসেন, ওসমান শেঠ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS