1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

লক্ষ্য সিরিজ জয়

  • আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩, ২.২৫ পিএম
  • ১৯২ Time View

সিরিজ জয়ের লক্ষ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। আগের ম্যাচে একাদশে এসেছে এক পরিবর্তন। মুস্তাফিজুর রহমানের সুযোগ পেয়েছেন পেসার হাসান মাহমুদ।

সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে দুপুর ২টায়। এর আগে তিন-ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ১৮৩ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ।

প্রথম ম্যাচেও টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিল আয়ারল্যান্ড। তাদের সে সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করে ওই ম্যাচে বাংলাদেশ নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর ৩৩৮ রান দাঁড় করায়। এরপর বোলিংয়ে এসে আইরিশদের ধসে দেয় মাত্র ১৫৫ রানে।

এমন বাজে হারের পরও দ্বিতীয় ম্যাচে ফের ফিল্ডিংকে বেছে নিলেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। এ ম্যাচে ফিল্ডিং নেয়ার পেছনে অবশ্য যৌক্তিকতাও ছিল। কারণ, আগের দিন পুরোটা সময় বৃষ্টি ছিল। যার কারণে প্রথমদিকে পিচ ব্যাটারদের বেশ ভোগাবে। বাংলাদেশ দলের অধিনায়ক তামিমও জানালেন আজকের যে পিচ কন্ডিশন, টস জিতলে তিনি ফিল্ডিংটাকেই বেছে নিতেন।

এদিকে প্রথম ম্যাচের একাদশ থেকে বিশ্রাম দেয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে। প্রথম ম্যাচে তিনি ছাড়া বাকি সব বোলারই উইকেটের দেখা পেয়েছিল। তার জায়গায় দলে এসেছেন হাসান মাহমুদ। সবশেষ ইংল্যান্ড সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন এ পেসার।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, ইয়াসির আলি, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, স্টিফেন দোহেনি, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্ফার, লর্কান টাকার, ম্যাথু হামফ্রেয়েস, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার ও গ্রাহাম হুম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com