1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধির ফলে জনগণ চরম অস্থিরতার কবলে: দিলীপ বড়ুয়া

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ১.২৩ পিএম
  • ২৯৩ Time View


নিজস্ব প্রতিবেদকঃ বৃহস্পতিবার সকাল ১০:৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল) এর উদ্যোগে ‘মানববন্ধন’ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল) এর সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া বলেন, সাম্প্রতিক কালে চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম এবং বিদ্যুৎ, গ্যাসসহ জ্বালানির অব্যাহত ভাবে মূল্য বৃদ্ধি জনগণের মধ্যে চরম অস্থিরতা সৃষ্টি করছে। এই অস্থিরতাকে কাজে লাগিয়ে অগণতান্ত্রিক ও কায়েমী স্বার্থান্বেষী মহল দেশে এক ধরনের শঙ্কা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করার সুযোগ পাবে। তাছাড়া সরকারের গৃহীত পদক্ষেপের ফলে জনগণের মধ্যে প্রতিভাত হচ্ছে যে সরকার ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়েছে। বাজার নিয়ন্ত্রণের ক্ষমতা যেন সরকার হারিয়ে ফেলেছে। এই অবস্থা থেকে জনগণকে মুক্তি দিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি দাবি জানান।

সাধারণ জনগণকে কিছুটা স্বস্তি দেবার জন্য টিসিবি এবং কম মূল্যে এক কোটি মানুষকে তেল, চিনি, ডাল বিতরণ যাতে দুর্নীতির কবলে না পড়ে সে জন্য সরকারি নজরদারি খুবই প্রয়োজন বলে কমরেড বড়ুয়া জানান।

বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল) এর পলিটব্যুরোর সদস্য কমরেড লুৎফর রহমানের সভাপতিত্বে ও  কেন্দ্রীয় কমিটির সদস্য সাইমুম হকের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মোশাহিদ আহমেদ, কবি সুনীল শীল, কমরেড সুলতান আহমেদ বিশ্বাস, কমরেড মোঃ রফিক, যুবনেতা শওকত খান, মহানগর সদস্য এড. কামরুল ইসলাম, ইয়ামিন মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com