1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর দেব

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ১২.৩৯ পিএম
  • ২৪৫ Time View

নবান্নের সভাঘরে বুধবার (১৫ মার্চ) দেড় ঘণ্টা ধরে বাংলার শিল্পপতিদের সঙ্গে নানান আলোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব আলোচনা শেষে চমক এলো একদম শেষলগ্নে। এদিন দেবের কাছে নতুন প্রস্তাব দিলেন মমতা।

ঘাটালের সাংসদকে বাংলার টুরিজম দফতরের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দিলেন মমতা। দেবও একবাক্যেই ঘাড় নাড়লেন। এদিন দেবের উদ্দেশে মমতা বলেন, ‘দেব, তুমি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে একটু কাজ করো না, বাবা।’ প্রথমে চমকে যান দেব। বলেন, ‘আমি?’ যখন বুঝতে পারেন নির্দেশ তারই উদ্দেশে, খানিক চমকে যান নায়ক। এরপর সোজা টুরিজম ডিপার্টমেন্টকে মমতা বলে দিলেন, ‘এই তোমরা টুরিজম ডিপার্টমেন্ট থেকে দেবকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করো তো।’

এতদিন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শাহরুখ খান। বাংলার টুরিজম ডিপার্টমেন্টের হয়ে একটি ভিডিও শুটও করেছিলেন বাদশা। মমতার সঙ্গে দারুণ সম্পর্ক শাহরুখের। ভাইয়ের মতো কিং খানকে ভালোবাসেন মুখ্যমন্ত্রী। দিদির ডাকে প্রতিবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছুটে আসেন শাহরুখ। চলতি বছরের শুরুতেও হাজির হয়েছিলেন। শাহরুখের পর এবার দেবকে বাংলার পর্যটন অ্যাম্বাসেডর হিসেবে চান মমতা।

তবে শাহরুখ বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকবেন। মমতা স্পষ্ট বলেছেন, ‘এমনিতে শাহরুখ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছেন। কিন্তু শাহরুখ তো খুব ব্যস্ত। তা-ও আমাদের একটি বিজ্ঞাপন শুট করে দিয়েছিল। এবার তুমিও (দেব) পর্যটনের অ্যাম্বাসেডর হয়ে যাও।’

এ ব্যাপারে বিজ্ঞাপন বানানোর জন্য মুখ্যমন্ত্রী গুরুদায়িত্ব দিয়েছেন চিত্রপরিচালক গৌতম ঘোষকে। দেবের উদ্দেশে মমতা বলেন, ‘তুমি আরও দু-তিনজনকে নিয়ে কাজটা সামলে নিয়ো।’ সম্মতিসূচক ঘাড় নেড়ে দেব বুঝিয়ে দিলেন দিদির নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবেন টালি সুপারস্টার। 

/হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com