1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Title :
‘এআই পাওয়ার ট্যুরিজম, সাসটেইনেবল ডেসটিনেশন’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০২৬ টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট ”ছয় বছরে গীতিকবি সংঘ বাংলাদেশ: কপিরাইট আন্দোলন থেকে গীতিকবিদের কল্যাণ” টেককানেক্ট ২০২৬ সংযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা আর ডিজিটাল প্রবৃদ্ধির ওপর জোর হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি টামেক হাসপাতালে ‘স্বচ্ছ অভিযোগ বক্স’ স্থাপনের নির্দেশ প্রতিমন্ত্রীর Price Sensitive Information of Asia Insurance PLC বাংলাদেশে বিনিয়োগে জাপানি ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আহ্বান আয়কর রিটার্ন না দিলে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা, বিচ্ছিন্ন হতে পারে গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগও সময়সূচিতে পরিবর্তন, ২৮ অক্টোবর বসছে বেক্সিমকো ফার্মার পর্ষদ

বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর দেব

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ১২.৩৯ পিএম
  • ২৬১ Time View

নবান্নের সভাঘরে বুধবার (১৫ মার্চ) দেড় ঘণ্টা ধরে বাংলার শিল্পপতিদের সঙ্গে নানান আলোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব আলোচনা শেষে চমক এলো একদম শেষলগ্নে। এদিন দেবের কাছে নতুন প্রস্তাব দিলেন মমতা।

ঘাটালের সাংসদকে বাংলার টুরিজম দফতরের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দিলেন মমতা। দেবও একবাক্যেই ঘাড় নাড়লেন। এদিন দেবের উদ্দেশে মমতা বলেন, ‘দেব, তুমি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে একটু কাজ করো না, বাবা।’ প্রথমে চমকে যান দেব। বলেন, ‘আমি?’ যখন বুঝতে পারেন নির্দেশ তারই উদ্দেশে, খানিক চমকে যান নায়ক। এরপর সোজা টুরিজম ডিপার্টমেন্টকে মমতা বলে দিলেন, ‘এই তোমরা টুরিজম ডিপার্টমেন্ট থেকে দেবকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করো তো।’

এতদিন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শাহরুখ খান। বাংলার টুরিজম ডিপার্টমেন্টের হয়ে একটি ভিডিও শুটও করেছিলেন বাদশা। মমতার সঙ্গে দারুণ সম্পর্ক শাহরুখের। ভাইয়ের মতো কিং খানকে ভালোবাসেন মুখ্যমন্ত্রী। দিদির ডাকে প্রতিবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছুটে আসেন শাহরুখ। চলতি বছরের শুরুতেও হাজির হয়েছিলেন। শাহরুখের পর এবার দেবকে বাংলার পর্যটন অ্যাম্বাসেডর হিসেবে চান মমতা।

তবে শাহরুখ বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকবেন। মমতা স্পষ্ট বলেছেন, ‘এমনিতে শাহরুখ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছেন। কিন্তু শাহরুখ তো খুব ব্যস্ত। তা-ও আমাদের একটি বিজ্ঞাপন শুট করে দিয়েছিল। এবার তুমিও (দেব) পর্যটনের অ্যাম্বাসেডর হয়ে যাও।’

এ ব্যাপারে বিজ্ঞাপন বানানোর জন্য মুখ্যমন্ত্রী গুরুদায়িত্ব দিয়েছেন চিত্রপরিচালক গৌতম ঘোষকে। দেবের উদ্দেশে মমতা বলেন, ‘তুমি আরও দু-তিনজনকে নিয়ে কাজটা সামলে নিয়ো।’ সম্মতিসূচক ঘাড় নেড়ে দেব বুঝিয়ে দিলেন দিদির নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবেন টালি সুপারস্টার। 

/হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com