1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড বে-মেয়াদী ফান্ডে রূপান্তরিত হবে

  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২, ৮.৩৩ পিএম
  • ৭১৯ Time View

ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালিত এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড (এনএলআইফার্স্টএমএফ) বে-মেয়াদী (Open-end) মিউচুয়াল ফান্ডে রূপান্তরিত হবে। আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ফান্ডের ইউনিটহোল্ডারদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ভার্চুয়াল প্ল্যাটফরমে সভাটি অনুষ্ঠিত হয়।

উল্লেখ, গত ৬ ফেব্রুয়ারি ১০ বছর মেয়াদের এই মেয়াদি (Close-end) মিউচুয়াল ফান্ডের মেয়াদ শেষ হয়েছে। এর প্রেক্ষিতে ফান্ডটির অবসায়ন হবে, না-কি এটিকে বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডে রূপান্তর করা হবে- তা নিয়ে আজ ইউনিটহোল্ডারদের বৈঠকে ভোট হয়। এতে ৬৯ দশমিক ২৯ শতাংশ ইউনিটের প্রতিনিধিত্বকারী ইউনিটহোল্ডাররা ভোট প্রদান করে। আর তাদের মধ্যে ৯৯ দশমিক ২৯ শতাংশ ভোট বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডে রূপান্তরের পক্ষে যায়।

এখন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমতি পেলে তা বে-মেয়াদী মিউচুয়াল ফান্ড হিসেবে নতুন যাত্রা শুরু করবে।

সভায় সভাপতিত্ব করেন ফান্ডের ট্রাস্টি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইসিবির চেয়ারম্যান প্রফেসর ড. মো. কিসমাতুল আহসান। এসময় আরো বক্তব্য রাখেন ফান্ডের সম্পদ ব্যবস্থাপক ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ, সিইও শহীদুল ইসলাম এবং ফান্ডের উদ্যোক্তা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিএফও প্রবীর চন্দ্র দাস।

এনএলআই ফার্স্ট এমএফ ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। শুরুতে এর আকার ছিল ৪৫ কোটি ৮০ লাখ টাকা। গত ১০ বছরে এটি দেশের অন্যতম সেরা মিউচুয়াল ফান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই সময়ে ফান্ডটি ৫২ কোটি ১০ লাখ টাকা নগদ লভ্যাংশ পরিশোধ করেছে।

২০২২ সালের ৬ ফেব্রুয়ারি এই তহবিলের মোট সম্পদ মূল্য দাঁড়ায় ৭৫ কোটি ২০ লাখ টাকা।

ফান্ডটি গত ১০ বছরে প্রতি বছর গড়ে ১৪ দশমিক ০১ শতাংশ রিটার্ন দিয়েছে, যেখানে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচকের রিটার্ন ছিল ৪ দশমিক ৯৩ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com