1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Title :
গোয়ালমারীর চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক উত্তাপ, কারাগারে বিএনপির সভাপতি মিজানুর রহমান কোম্পানীগঞ্জে প্রশাসনের অভিযানে ২৫টি ক্রাশার মিল ধ্বংস গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

উখিয়ায় নিরাপদ ড্রাইভিং বিষয়ে চালকদের সচেতন করলো ট্রাফিক পুলিশ!

  • আপডেট : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ১০.১২ পিএম
  • ২৭৪ Time View

উখিয়া প্রতিনিধি: “নিরাপদে ড্রাইভ করুন,জরিমানা এড়িয়ে চলুন”- এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় কক্সবাজারের উখিয়া ট্রাফিক বিভাগের উদ্যোগে নিরাপদ সড়ক কর্মসূচি উপলক্ষে সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। গত ৯ মার্চ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। এরপর থেকে বিভিন্ন উপজেলায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার(১৪ মার্চ) উখিয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ নাজিমুল ইসলামের নেতৃত্বে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় সড়কে চলাচলকারী যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলা সহ নিরাপদ ড্রাইভিংয়ের বিভিন্ন বিষয়াদি সম্পর্কে অবগত করা হয়।

উখিয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ নাজিমুল ইসলাম বলেন,” নিরাপদ সড়ক কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা ট্রাফিক পুলিশের নির্দেশে কোর্টবাজার স্টেশনে দিনব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। সবার মাঝে নিরাপদ ড্রাইভিংয়ের বিষয়টি নিশ্চিত করে দূর্ঘটনা হ্রাসের দিকটি প্রাধান্য দিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।  চালকদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।  আশা করি সকলে ট্রাফিক আইন মেনে চলবেন এবং যাত্রা নিরাপদ করবেন।”

এসময় সার্জেন্ট মো. রোবায়েত, টিএসআই রুক মিয়া সহ উখিয়া থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com