1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

ক্রেস্ট সিকিউরিটিজের এমডির বিরুদ্ধে দুদকের মামলা

  • আপডেট : সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৮.২৮ পিএম
  • ১৯৯ Time View

বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির অর্থ আত্মসাতের অভিযোগে ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শহিদুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৩ মার্চ) দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. রফিকুজ্জামান বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ দণ্ডবিধির ৪০৬ ও ৪০৯ ধারায় এ মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেড এবং এর পরিচালনা পর্ষদের বিরুদ্ধে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের মনোনীত কর্মকর্তা যথাযথ আইনগত ব্যবস্থা নিতে পল্টন মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেন। সেই অভিযোগে উল্লিখিত অপরাধ দুদকের তফসিলভুক্ত হওয়ায় পল্টন থানা পুলিশ অভিযোগটি এজাহার হিসেবে না নিয়ে পল্টন থানার জিডিভুক্ত করে দুদুক বরাবর পাঠায়।

উক্ত অভিযোগের অনুসন্ধানপূর্বক দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. রফিকুজ্জামান ও মো. তানজির হাসিব সরকারের সমন্বয়ে গঠিত টিম ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের এমডি মো. শহিদুল্লাহ বিনিয়োগকারীদের অনুমতি ছাড়াই শেয়ার-বিক্রয়লব্ধ অর্থ তসরুপ এবং কোম্পানির হিসেবে বিনিয়োগকারীদের পাওনায় ঘাটতি রেখে মোট ৬৫ কোটি ৩৩ লাখ ৩৭, হাজার ৪৭৪ টাকা আত্মসাত করেছেন মর্মে অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করেন। এর প্রেক্ষিতে দুদক মো. শহিদুল্লাহর নামে এজাহার দায়েরের অনুমোদন দিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com