1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও তিনজন

  • আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৯.২৫ পিএম
  • ২৩৫ Time View

দেশে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১২ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে নতুন ভর্তি দুজনই ঢাকার হাসপাতালে এবং একজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারা দেশে সর্বমোট ২৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৫ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ১৪ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭৮২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৮০ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৪০২ জন রয়েছেন।

একই সময়ে সারা দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৭৪৪ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৩৫৯ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৩৮৫ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি এবং এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট নয় জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com