1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

অসংগতিপূর্ন কোর্স কারিকুলাম প্রণয়ন এর প্রতিবাদ ও সংশোধনের দাবীতে সংবাদ সম্মেলন

  • আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩, ৪.৩৮ পিএম
  • ২৭২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ অসংগতিপূর্ন কোর্স কারিকুলাম প্রণয়ন এর প্রতিবাদ ও সংশোধনের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন, (বিডিএমএসএ) কেন্দ্রীয় ছাত্র সংসদ। শনিবার বেলা এগারো ঘটিকায় রাজধানীর রিপোর্টারস ইউনিটি তে সাগর- রুনি মিলনায়তনে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ আল শাহরিয়ার রোকন এর সঞ্চালনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মোঃ রাসেল মিয়া আর উপস্থিত ছিলেন বিডিএমএসএ কেন্দ্রীয় ছাত্র সংসদের সদ্য সাবেক আহ্বায়ক মোঃ রাজিবুল হাসান রিফাত, সাবেক সাধারণ সম্পাদক রাফিজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান, পেশাজীবি নেতা আমিনুল ইসলাম, বিডিএমএসএ এর প্রধান নির্বাচন কমিশনার রাকিব হাসান রকি, বিডিএমএসএ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলো।

সংগঠনের সভাপতি বলেন আমরা লক্ষ্য করছি ম্যাটস কোর্স কারিকুলাম যুগোপযোগী করণের নামে মানহীন কারিকুলামে রূপান্তরিত করা হয়েছে, যেখানে ইন্টার্নশিপ সহ চিকিৎসা শিক্ষার অতীব গুরুত্বপূর্ণ বিষয় সমূহ বাতিল করা হয়েছে। যা আমাদের জাতীয় জীবনে দক্ষ জনবল হিসেবে গড়ে উঠা থেকে বঞ্চিত করবে। যেহেতু পাশকৃত ডিএমএফ পেশাদারগণ চিকিৎসা সেবার মতো অতিসংবেদনশীল কার্যক্রমের সাথে জড়িত। অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম বাস্তবায়িত হলে তা হবে জনগনের চিকিৎসা সেবার ক্ষেত্রে হুমকি সরূপ ।

এছাড়াও বক্তারা বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সেন্টার ফর মেডিকেল এডুকেশন এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদে সদ্য প্রণীত অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনের জন্য আবেদন জানিয়েও আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। আগামী ১১ এপ্রিল এর মধ্যে শিক্ষার্থীদের দাবী পূরণ না হলে সারা বাংলাদেশে এক যোগে ক্লাস,পরীক্ষা বর্জন সহ ছাত্র ধর্মঘটে নামতে বাধ্য হবো বলে হুঁশিয়ারি দেন।

ম্যাটস শিক্ষার্থীদের প্রাণের দাবীসমূহঃ

১. অনতিবিলম্বে কোর্স কারিকুলামে ইন্টার্নশীপ পুনঃবহাল সহ অসংগতিপূর্ণ কারিকুলাম সংশোধন।

২. বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান।

৩. বিগত দিনের সিদ্ধান্ত অনুযায়ী “মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ” নামে স্বতন্ত্র বোর্ড গঠণ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com