1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

২৬ মার্চ রাজাকারদের তালিকা প্রকাশ হচ্ছে না

  • আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৫.৫৯ পিএম
  • ২১৪ Time View

২৬ মার্চ রাজাকারদের তালিকা প্রকাশ হচ্ছে না জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ কম মোজ্জাম্মেল হক বলেছেন, ‘আগে রাজাকারদের তালিকা প্রকাশে বৈধ কোনো আইন ছিলো না। ইতোমধ্যে একটি আইন পাশ হয়েছে এবং জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। তালিকা প্রনয়ণ কমিটি নীতিমালা তৈরীর কাজ করে যাচ্ছে, তবে মার্চ মাসে তালিকা প্রকাশিত হবে না, একুট বিলম্বে প্রকাশিত হবে।’

শুক্রবার (১০ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এই সরকারের মেয়াদে রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে। তবে কমিটির সভাপতি নির্ধারিত তারিখ জানাতে পারবেন। কবে রাজাকারদের তালিকা প্রকাশ হবে তার সঠিক সময় জানাতে পারবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খান। আমাদের পক্ষ থেকে তাগিদ আছে, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুততম সময়ে তালিকা প্রকাশ করার।’ 

তিনি আরও বলেন, ‘তালিকায় উপজেলা, জেলা ও কেন্দ্রীয় রাজাকারদের নাম থাকবে, আর এই সরকারের মেয়াদেই সেই তালিকা প্রকাশ হবে ইনশাল্লাহ।’ 

এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ কম মোজ্জাম্মেল হক। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। 

এসময় অন্যদের মধ্যে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুর আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com