বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর কৃষি উদ্যোক্তা ফোরামের সভাপতি এম ইসলাম জাহিদ, নির্বাহী সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক অলিউল্লাহ ডাকুয়া রূপগঞ্জে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার

বলিউড অভিনেতা সতীশ কৌশিক আর নেই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৬৭ Time View

বলিউডের সুপরিচিত পরিচালক ও অভিনেতা সতীশ কৌশিক মারা গেছেন। মাত্র ৬৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এই তারকা। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ‍টুইটারে তার মৃত্যুসংবাদ জানান বলিউড অভিনেতা অনুপম খের।

এখন পর্যন্ত সতীশের মৃত্যুর কোনো কারণ নির্দিষ্টভাবে জানা যায়নি। তবে অনুপম খের তার টুইটে জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এ বর্ষীয়ান অভিনেতা। জানা গেছে, আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। 

সতীশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অনুপম খের লিখেছেন, ‘জানি, জীবনের সবচেয়ে বড় সত্য মৃত্যু। কিন্তু কখনো ভাবিনি, আমার প্রিয় বন্ধুর জন্য কোনো দিন আমাকে এটা লিখতে হবে। ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ বিচ্ছেদ। তোমার মতো বন্ধুর অনুপস্থিতিতে জীবন বদলে যাবে।’ 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবর, বুধবার দিল্লিতে এক বন্ধুর বাড়িতে ছিলেন সতীশ। রাতে হঠাৎ বুকে খারাপ লাগা শুরু হয় তার। সে সময় বন্ধুকে বিষয়টি জানালে সেই বন্ধু সঙ্গে সঙ্গে তাকে নিয়ে হাসপাতালে রওনা দেন। তবে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সতীশ।

কৌতুকাভিনেতা হিসেবে কাজ করতেন সতীশ। বিভিন্ন সিনেমায় তার উপস্থিতি কয়েক দশক ধরে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। শেষ অভিনয় করেছেন কঙ্গনা রানাউত পরিচালিত ‘ইমারজেন্সি’তে। স্বাধীনতার সময়কার ঐতিহাসিক চরিত্র জগজীবন রামবাবুর চরিত্রে এই ছবিতেই শেষ দেখা যাবে তাকে। 

সতীশের মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। তার মধ্যে চোখের জল মুছে অনুপম বললেন, ‘সতীশের কষ্ট হচ্ছিল। গাড়িচালককে বলে হাসপাতালে নিয়ে যেতে। কিন্তু যাওয়ার পথেই রাত ১টা নাগাদ হার্ট অ্যাটাক হয় ওর।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS