1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
Title :
বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান সিলেটে এ বছর ৬৩৬ স্থানে দুর্গাপূজা হচ্ছে রাজস্ব ঘাটতিতে অক্টোবর-ডিসেম্বরে ৩০ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর ৭ নভেম্বর সরকারি ছুটি, ২২ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর খোলা থাকবে সকল সরকারি প্রতিষ্ঠান সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির বিধিনিষেধ তুলে নিল সরকার ক্যান্সার আক্রান্ত ৫ বছরের শিশু কাজী রাফসানের বাঁচতে চাওয়ার ব্যাকুল আকুতি: সাহায্যে এগিয়ে আসুন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বীকন ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রেনাটা

৭ মাসে ৪ হাজার ৪০৩ কোটি ডলারের পণ্য আমদানি

  • আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৯.০৮ পিএম
  • ২০১ Time View

বিশ্ববাজারে জ্বালানিসহ সব ধরনের পণ্যের মূল্য বেড়েছে। আমদানির তুলনায় রপ্তানি কম হওয়ায় বড় বাণিজ্য ঘাটতিতে পড়েছে বাংলাদেশ। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৮ কোটি ডলার।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে ৪ হাজার ৪০৩ কোটি ডলারের বিভিন্ন ধরনের পণ্য আমদানি করেছে বাংলাদেশ। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক ৬৬ শতাংশ কম। ২০২১-২২ অর্থবছরের এই ৭ মাসে ৪ হাজার ৬৬৭ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছিল।

এছাড়া আমদানির বিপরীতে এসময় রপ্তানি হয়েছে ৩ হাজার ৬৪ কোটি ডলারের পণ্য। যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৯৮ শতাংশ বেশি। গত বছর একই সময়ে ২ হাজার ৭৮৬ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিলো।

এদিকে ডিসেম্বর শেষে দেশে বাণিজ্য ঘাটতি ছিলো ১ হাজার ২৩০ কোটি ডলার। সে হিসাবে এক মাসের ব্যবধানে বাণিজ্য ঘাটতি বেড়েছে ১০৮ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারি শেষে সেবা খাতে দেশের আয় হয়েছে ৫২৬ কোটি ডলার। অন্যদিকে সেবা খাতে দেশের ব্যয় ৭৫০ কোটি ডলার। এতে সেবা খাতের ঘাটতি দাঁড়িয়েছে ২২৪ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিলো ২০২ কোটি ডলার।

এছাড়া সামগ্রিক লেনদেনেও বড় ঘাটতিতে পড়েছে বাংলাদেশ। জানুয়ারি শেষে সামগ্রিক লেনদেনের (ঋণাত্মক) অঙ্ক দাঁড়িয়েছে ৭৩৮ কোটি ডলারে। আগের অর্থবছরের একই সময়ে (ঋণাত্মক) ২০৫ কোটি ডলারের ঘাটতি ছিলো।

তবে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই বেড়েছে। আলোচ্য এই সাত মাসে এফডিআই এসেছে ৩০৬ কোটি ডলার। যা এর আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১২ দশমিক ৩১ শতাংশ বেশি। ২০২১-২২ অর্থবছরের প্রথম সাত মাসে ২৭৩ কোটি ডলারের বিনিয়োগ এসেছিলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com