শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করল ন্যাশনাল টিউবস সিটি ব্যাংকের ৩০% লভ্যাংশ ঘোষণা, নগদ ১৫% ও বোনাস ১৫% কুমিল্লা কোতয়ালী থানা পুলিশের অভিযানে ১১৯০ পিছ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক ‎মোংলায় তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ‎ সিলেট এলজিপি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত ‘হলি সিলেট’ পত্রিকার নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ “খারিজের দাবী’’ কমিউনিটি ব্যাংক ও বেসিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংক এর দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে আইসিবি ইসলামিক ব্যাংক

৯৯৯-এর ফেসবুক পেজ হ্যাকড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১৬৮ Time View

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। রোববার (৫ মার্চ) সন্ধ্যায় ৯৯৯-এ ফোন করলে একজন অপারেটর সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর ভেরিফায়েড ফেসবুক পেজটিতে দেখা যায়, হলিউড সিনেমার তিনটি ভিডিও ক্লিপ টাইমলাইনে পোস্ট করা হয়েছে।

৩ মিনিট ৫৫ সেকেন্ডের প্রথম ভিডিওটি পেজটিতে আপ করা হয় ১৪ ঘণ্টা আগে। এর পর ৩ মিনিট ২ সেকেন্ডের একটি ভিডিও ৯ ঘণ্টা আগে ও ২ ঘণ্টা আগে ৩ মিনিট ৫৮ সেকেন্ডের একটি ভিডিও আপ করা হয়।

৯৯৯-এর ওই অপারেটর জানান, পেজটিতে এমন ভিডিও ক্লিপ পোস্ট হওয়ার বিষয়টি তাদের নজরে এসেছে। কারিগরি ত্রুটির কারণে এমনটি হয়েছে। পেজটি উদ্ধারে সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ কাজ করছে। দ্রুত সময়ে এ সমস্যার সমাধান করা হবে।

সাধারণত ৯৯৯-এর ফেসবুক পেজটিতে জরুরি কোনো সংবাদ ছাড়া অন্য কিছু শেয়ার বা পোস্ট করা হয় না। তাই হলিউডের সিনেমার ভিডিও ক্লিপ আপ হওয়ায় নেটিজেনরা বলছেন, পেজটি হ্যাকড হয়েছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। অনেক ব্যবহারকারীই এমন একটি জরুরি পেজ হ্যাক করার ঘটনার নিন্দা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS