বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নড়াগাতীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার চেষ্টা ও হুমকি: থানায় অভিযোগ এসএমই অর্থায়নে সার্টিফায়েড প্রফেশনাল ডিগ্রি লাভ করলেন মিজানুর রহমান খননের কাজ চলছে, কষ্ট সাময়িক ১৫ মে’র পরই বদলাবে চট্টগ্রামের জলাবদ্ধতার চিত্র; (চসিক) মেয়র ড. শাহাদাত হোসেন সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া Price Sensitive Information of Bengal Windsor Thermoplastics PLC Price Sensitive Information of Standard Islami Bank PLC. তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু এগ্রো লভ্যাংশ ঘোষণা করেছে সাউথইস্ট ব্যাংক নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

ঢাকায় আনা হচ্ছে খাদ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১৯১ Time View

পিত্তথলিতে প্রদাহ জনিত কারণে কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। আজ সকালে আরও বেশি অসুস্থ বোধ করায় তাকে নওগাঁ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হচ্ছে।

রোববার (৫ মার্চ) সকালে খাদ্যমন্ত্রীর জনসংযোগ বিষয়ক কর্মকর্তা কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১ মার্চ নিজ নির্বাচনী এলাকা সাপাহার-পোরশা-নিয়ামতপুরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও ৬ মার্চ নওগাঁয় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল জলিলের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে নওগাঁয় যান সাধন চন্দ্র মজুমদার। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন।

শুক্রবার (৩ মার্চ) পোরশায় রাজনৈতিক কর্মসূচি চলাকালে শারিরিক অসুস্থতা অনুভব করেন মন্ত্রী। সন্ধ্যায় স্থানীয় চিকিৎসকদের পরামর্শে কিছু পরীক্ষা নিরীক্ষা করান। পরীক্ষায় দেখা যায় খাদ্যমন্ত্রীর পিত্তথলীতে সামান্য ইনফেকশন রয়েছে।

এ কারণে জেলা সিভিল সার্জন মন্ত্রীকে ঢাকা যাওয়ার পরামর্শ দেন। কিন্তু তিনি ঢাকা না গিয়ে স্কয়ার হাসপাতালের প্রখ্যাত চিকিৎসক ডা. প্রফেসর সানোয়ার হোসেনের তত্ত্বাবধানে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

৬ তারিখ মরহুম আব্দুল জলিল সাহেবের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় অংশ নিতে ঢাকায় না এসে নওগাঁয় কালক্ষেপণ করতে থাকেন। এতে তার প্রদাহের মাত্রা বেড়ে যায়।

পিআরও কামাল হোসেন বলেন, মন্ত্রীর শরীরিক খুব জটিলতা নেই। তবে ডাক্তারের পরামর্শে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নেবেন।

মন্ত্রী দেশবাসীর কাছে তার সুস্থতায় দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS