1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

স্ত্রী নির্যাতনের মামলায় আল আমিনরে বিরুদ্ধে আদালতের অভিযোগ গঠন

  • আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩, ১২.৫০ পিএম
  • ২৫৯ Time View

যৌতুকের দায়ে স্ত্রীকে নির্যাতন, মারধর ও বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগে ক্রিকেটার আল-আমিন হোসেনের বিরুদ্ধে দায়ের করে তার স্ত্রী। এ মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠন করায় মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

আজ রবিবার (৫ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এদিন ক্রিকেটার আল-আমিন আদালতে উপস্থিত হয়ে নিজেকে নির্দোষ দাবি করেন। শুনানি শেষে বিচারক তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। এমামলায় সাক্ষীর জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

২০২২ সালের ১ সেপ্টেম্বর আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান লিখিতভাবে অভিযোগ করেন। পরদিন ২ সেপ্টেম্বর অভিযোগটি মামলা আকারে নথিভুক্ত করেন মিরপুর মডেল থানা। তদন্ত শেষে গত ২ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা, মিরপুর মডেল থানার পরিদর্শক সোহেল রানা আদালতে চার্জশিট জমা দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১২ সালের ২৬ ডিসেম্বর পারিবারিকভাবে ক্রিকেটার আল-আমিনের সঙ্গে ইসরাত জাহানের দম্পত জীবন শুরু হয়। এ দম্পতির দুই সন্তান রয়েছে। বিয়ের পর থেকে এ জাবাত সংসারকালে পারিবারিক বিষয় নিয়ে আল-আমিন তার স্ত্রী ইসরাতের কাছে ফ্ল্যাটের মূল্য পরিশোধ বাবদ ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন।

ইসরাতের বৃদ্ধ বাবা যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ক্রিকেটার আল-আমিন তাকে মারধর করে ফ্লাট থেকে বের করে দেন। কয়েকবার মারধরের পর স্ত্রী (ইসরাত) আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেন। তাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে পারিবারিকভাবে আপস-মীমাংসা করে নেন। এতে আল-আমিন হোসেন শান্ত না হয়ে দিনের পর দিন স্ত্রীর ওপর অত্যাচারসহ শারীরিক নির্যাতন অব্যাহত রাখে।

মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২০২২ সালের ২৫ আগস্ট আল-আমিন তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করা টাকা নিয়ে বাগবিতণ্ডায় জড়ান। স্ত্রী টাকা দিতে অপারগতা শিকার করলে তাকে এলোপাতাড়ি বাবে কিল, ঘুসি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।

আল-আমিন হোসেন জানিয়ে দেন, স্ত্রী ইসরাতের সঙ্গে সংসার করবে না, তাকে তালাক দেবেন এবং মিথ্যা মামলা দিয়ে ফাসিয়ে দেয়ার হুমকিও দেন। ঘটনার পরে ইসরাতের চাচা তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান। চিকিৎসা শেষে বাসায় ফিরলে ক্রিকেটার আল-আমিন তার সঙ্গে আগের মতো আচরণ করতে থাকেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com