1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ও রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং সেনা কল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর আইএফআইসি ব্যাংক ও ল্যাবএইড গ্রুপ এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ঈদে রিটার্ন টিকেটসহ বাস টিকেট কেনার সুবিধা দিচ্ছে বিডিটিকেটস প্রিমিয়াম ফিচার, স্টাইলিশ ডিজাইন, ৪০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন কোনগুলো? সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ঢাকা ব্যাংক সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

চট্টগ্রামের টিকিটের দাম নির্ধারণ

  • আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩, ১২.২৭ পিএম
  • ২৬১ Time View

এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। এবার বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য। আগামী সোমবার (৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। তার আগে তৃতীয় ওয়ানডের টিকিটের মূল্যও প্রকাশ করেছে বিসিবি।

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় ওয়ানডের পাশাপাশি তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটিও অনুষ্ঠিত হবে। তৃতীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের টিকিটের দাম অপরিবর্তিত রেখেছে বিসিবি। মিরপুরে অনুষ্ঠিত প্রথম দুই ম্যাচের টিকিটের দাম ছিল সর্বনিম্ন ২০০ ও সর্বোচ্চ ১৫০০ টাকা। চট্টগ্রামের ম্যাচের জন্যও একই মূল্যের টিকিট ছাড়ছে বিসিবি। ওয়ানডে টিকিটের দাম ও টি-টোয়েন্টি ম্যাচের টিকিটের দামও একই।

গ্র‍্যান্ড স্ট্যান্ড এবং রুফ টপ হসপিটালিটির টিকিটের মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ১৫০০ টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা। ক্লাব হাউজ ও ইস্টার্ন স্ট্যান্ডের মূল্য ধরা হয়েছে যথাক্রমে ৫০০ ও ৩০০ টাকা। আর ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০ টাকা।

ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন বিটাক চত্ত্বরের পাশে সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টারে মিলবে টিকিট। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com