1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

এবার নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

  • আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩, ৭.৩২ পিএম
  • ২৩১ Time View

নিউজিল্যান্ডে ৬ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (৪ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে দেশটির উত্তরাঞ্চলীয় কেরমাডেক আইল্যান্ডসে ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১৫২ কিলোমিটার গভীরে ছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার এর আগে ভূমিকম্পটি ৬ দশমিক ৬ মাত্রার বলে অনুমান করেছিল। তারা এর গভীরতা ১৮৩ কিলোমিটার বলে জানিয়েছিল।

ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে মার্কিন সুনামি সতর্কতা কর্তৃপক্ষ।

নিউজিল্যান্ডের কেরমাডেক আইল্যান্ডস এবং সামগ্রিকভাবে এর আশপাশের অঞ্চল তথাকথিত প্যাসিফিক রিং অব ফায়ারের অংশ। এটি প্রশান্ত মহাসাগরীয় বেসিনকে ঘিরে ফল্ট লাইনের একটি চাপ, যা বড় ধরনের ভূমিকম্পপ্রবণ। এই অঞ্চলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতও ঘটে।

সূত্রঃ রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com