1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

ভারতের ‘সবচেয়ে ভালো বন্ধু’ বাংলাদেশ

  • আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩, ১০.৪৩ এএম
  • ২৫৬ Time View

ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) মনে করে বাংলাদেশ ভারতের ‘সবচেয়ে ভালো বন্ধু’। কেননা দিল্লিতে অনুষ্ঠেয় আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। বাংলাদেশেকে ভারতের ‘সবচেয়ে ভালো বন্ধু’ বলে আখ্যা দেয়া হয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) এক প্রতিবেদনে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্বাগতিক ভারত আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। এতে বোঝা যায়, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ভারতের সেরা বন্ধু।

এ নিয়ে এএনআই মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) একটি প্রতিবেদন প্রকাশ করে।

এতে বলা হয়, ‘দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর বিষয়টি প্রমাণ করে যে, বাংলাদেশ ভারতের নিকটবর্তী পূর্বাঞ্চলীয় প্রতিবেশী এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো বন্ধুর প্রতি সম্মান এতে প্রতিফলিত হয়েছে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৯-১০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এ সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক হওয়ারও কথা। দুই প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকটি বিশেষ তাৎপর্য বহন করবে। কারণ ২০২৪ সালে উভয় দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর বাইরে শেখ হাসিনার ভারত সফরকালে দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের সঙ্গে ভারতের সভ্যতা, সংস্কৃতি, সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক গভীর উল্লেখ করে এএনআইর প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি দুই দেশ সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে। সম্পর্কের উষ্ণতার ধারাবাহিকতায় চলতি বছর জি-২০ সভাপতির দায়িত্ব পালনকালে ভারত অ-সদস্য দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে সম্মেলনে আমন্ত্রণ জানানোর কনভেনশন অনুসরণ করে, দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশকেই অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে।

তবে বাংলাদেশ ছাড়াও এ শীর্ষ সম্মেলনে অতিথি হিসেবে আমন্ত্রিত অন্যান্য দেশ হচ্ছে: মিশর, মরিশাস, নাইজেরিয়া, নেদারল্যান্ডস, স্পেন, সিঙ্গাপুর, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত।

এএনআইর প্রতিবেদনে আরও বলা হয়, ভারত জি-২০-এর সভাপতিত্বের মাধ্যমে তার বৈশ্বিক এজেন্ডাকে বাস্তবে রূপ দিতে চাইছে। তাই তার নিকটবর্তী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের ধারণা বাস্তবে রূপান্তর করতে বাংলাদেশের সমর্থন প্রয়োজন। সহযোগিতার এসব ক্ষেত্র ভারত-বাংলাদেশ সম্পর্কের ‘সোনালি অধ্যায়কে’ আরও সমৃদ্ধ করতে পারে।

এএনআইর প্রতিবেদন অনুসারে, কোভিডের ধাক্কার পরও ২০১৯ সাল থেকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ-ভারত দুদেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন ১৪ শতাংশ বেড়েছে। মোট লেনদেন ৯.৪৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে ১০.৭৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এছাড়া বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে ‍দুদেশই ‘কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট’ সই করার প্রস্তুতি নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com