1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
Title :
হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪

বাংলাদেশের ১১২৯ সেনা সদস্য নেবে কাতার

  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.১২ পিএম
  • ২৪২ Time View

পারস্য উপসাগরীয় দেশ কাতারে বাংলাদেশের ১ হাজার ১২৯ জন সেনা সদস্য কাজ করবেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাবের খসড়া অনুমোদন দেয়া হয়।

সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, ‘বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে একটি চুক্তি রয়েছে। এর আওতায় আমাদের ৫ হাজারের বেশি সেনা সদস্য সেখানে কাজ করেন।

কাতারের সঙ্গে আমাদের একই ধরনের একটি চুক্তি আজ অনুমোদন দেয়া হয়েছে। এর আওতায় ১ হাজার ১২৯ জন সেনা সদস্য সেখানে লিয়েনে বা ডেপুটেশনে কাজ করবেন। এই চুক্তির মেয়াদ হবে সাধারণত ৫ বছর। তবে এটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে।’

মন্ত্রিসভার আজকের বৈঠকে মোট আটটি এজেন্ডা নিয়ে আলাপ হয়। এরমধ্যে মধ্যে চারটি ছিল অবহিতকরণ। এছাড়াও মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা ২০২২-২০৪১ এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে।

বিভিন্ন দেশে নাগরিকত্ব পাওয়া বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্ব সুবিধা দেয়ার বিষয়ে এস.আর.ও জারির প্রস্তাবেও অনুমোদন দেয়া হয়েছে মন্ত্রিসভার এ বৈঠকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com