1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

আরও ৩ ভিসায় করা যাবে ওমরাহ

  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.১১ পিএম
  • ২৫৩ Time View

ওমরাহ ভিসা ছাড়াও আরও তিন ধরনের ভিসায় সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বিশ্বের মুসলমানরা। এ ছাড়া এখন থেকে যতবার ইচ্ছা ততবার ওমরাহ করা যাবে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভ্রমণ, পর্যটন ও শ্রম এই তিনটি ভিসার যেকোনোটিতে ওমরাহ করা যাবে। সেই সঙ্গে সৌদি আরব ছাড়ার সময় যাতায়াতের পথও পরিবর্তন করা যাবে।

এই সুযোগ নিতে ওমরাহর অনুমতিপত্রে মক্কার মসজিদুল হারামে অবস্থানের সময় নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে বলে মন্ত্রণালয় উল্লেখ করেছে।

সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরব ওমরাহ পালনের জন্য ইচ্ছুক মুসলমানদের জন্য সুযোগ সুবিধা বাড়িয়েছে। ব্যক্তিগত ও পর্যটনসহ বিভিন্ন ভিসা নিয়ে সৌদি আরবে গিয়ে ই-নিবন্ধনের মাধ্যমে ওমরাহ করার পাশাপাশি মদিনায় হযরত মুহম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করতে পারবেন।

ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে ৯০ দিন করেছে সৌদি আরব। ভিসাধারীরা জল, স্থল ও আকাশপথের পাশাপাশি যেকোনো বিমানবন্দর হয়ে ফিরতে পারবেন বলে জানানো হয়েছে।

এছাড়া ওমরাহর প্রক্রিয়াও সহজ করছে সৌদি সরকার। ভিনদেশি মুসলিম বন্ধুদের ওমরাহ করার আমন্ত্রণ জানাতে এবং তাদের জন্য ভিসার আবেদন করার সুযোগ সৌদি নাগরিকদের দেয়া হয়েছে।

এদিকে, ওমরাহ যাত্রীদের জন্য স্বাস্থ্যবীমা চালু করেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুসারে, এখন থেকে সৌদির নাগরিক ও বিদেশি উভয় শেণির ওমরাহ যাত্রীরা সর্বোচ্চ ১ লাখ রিয়াল স্বাস্থ্যবীমা করাতে পারবেন। বাংলাদেশি মুদ্রায় যা ২৮ লাখ টাকার সমান।

প্রতিবেদন মতে, বীমা করা কোনো যাত্রী যদি ওমরাহ করার সময় অসুস্থ হয়ে পড়েন, সেক্ষেত্রে বীমার ওই টাকা থেকে তার ভিসার মেয়াদ বাড়ানোসহ হাসপাতালে ভর্তি ও চিকিৎসা ব্যয় বহন করা হবে।

এছাড়া রোগীর চিকিৎসার জন্য ওষুধ ও অন্যান্য মেডিকেল সামগ্রীর ব্যয়ও মেটানো হবে। বীমা করা যাত্রীদের জন্য মেডিকেল শয্যার সর্বোচ্চ দৈনিক ভাড়া হবে ৬০০ রিয়াল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com