1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

দেশে ফিরেছেন সাকিব

  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.১১ এএম
  • ২৩০ Time View

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে আমেরিকা থেকে সোমবার সকাল ৭.৩০ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রোটোকল অফিসার ওয়াসিম খান।

এর আগে গেল বৃহস্পতিবার থেকে ইংল্যান্ড সিরিজের জন্য দলীয় অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। সাকিব ছাড়া এই অনুশীলনে ছিলেন দলের বাকি সদস্যরা। মূলত পারিবারিক কাজ থাকায় সেই অনুশীলনে যোগ দিতে পারেননি সাকিব। তবে সোমবার সেই ব্যস্ততা শেষে দেশে ফিরেছেন এই অলরাউন্ডার।

মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে বুধবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে বেলা বারোটায়।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড- তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com