1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আদানি গোষ্ঠীর শেয়ারের দরপতন চলছে

  • আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ১০.০৯ পিএম
  • ২২৪ Time View

আলোচিত ধনকুবের গৌতম আদানি ধনীদের তালিকায় আরও এক ধাপ নিচে নেমে গেছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) ভারতের পুঁজিবাজারে ব্যাপক পতনে আদানির সম্পদমূল্য আরও ৬২০ কোটি মার্কিন ডলার বা ১২ দশমিক ৪৮ শতাংশ কমেছে। এদিন তার তালিকাভুক্ত সব কোম্পানির দর কমেছে।

জানা যায়, যুক্তরাষ্ট্রে বন্ডের সুদহার বৃদ্ধির কারণে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মার্কিন পুঁজিবাজারে সূচকের পতন হয়। এর প্রভাবে আজ ভারতের পুঁজিবাজারেও ব্যাপক ধস নামে। বাজারটির প্রধান দুই সূচক নিফটি ও সেনসেক্সের ব্যাপক পয়েন্ট কমেছে।

এদিন ফোর্বসের খবরে বলা হয়, বুধবার আদানি গোষ্ঠীর ১০টি তালিকাভুক্ত কোম্পানির মধ্যে সব কটির দরপতন হয়েছে। আদানি পাওয়ার লিমিটেডের শেয়ার দর কমেছে ৫ শতাংশ এবং আদানি এন্টারপ্রাইজের ১১ শতাংশ। এই দুই কোম্পানির পাশাপাশি আদানির অন্যান্য কোম্পানির দরপতনের কারণে এক দিনেই আদানি গোষ্ঠীর বাজার মূলধন কমেছে ৫১ হাজার ২৯৪ কোটি রুপি। এর প্রভাবে আলোচিত আদানির সম্পদমূল্যও কমেছে।

তথ্য অনুযায়ী, বড় দরপতনের কারণে গৌতম আদানির সম্পদমূল্য আরও ৬২০ কোটি ডলার বা ১২ দশমিক ৪৮ শতাংশ কমেছে। সম্পদমূল্য কমায় ধনীদের তালিকায় আজ তার অবস্থান হয়েছে ২৬তম। এর আগে গত রোববার ফোর্বসের তালিকায় আদানির অবস্থান ছিল ২৪তম।

এদিকে গত এক মাসের কম সময়ে আদানি গোষ্ঠীর বাজার মূলধন কমেছে প্রায় ১১ দশমিক ৬২ লাখ কোটি রুপি। এ সময়ে আদানি গোষ্ঠীর স্টকের দর ৬০ শতাংশের বেশি কমেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com