1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
Title :
শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড কেরুর ডিস্টিলারিতে রেকর্ড মুনাফা, চিনিতে অব্যাহত লোকসান ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি

রাশিয়ার অপরিশোধিত তেল কেনার হিড়িক

  • আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.২৩ পিএম
  • ১৮৫ Time View

রুশ তেলের ওপর পশ্চিমাদের মূল্যসীমা বেঁধে দেয়ার প্রতিক্রিয়ায় আগামী মার্চ থেকে দৈনিক ৫ লাখ ব্যারেল জ্বালানি তেল কম উৎপাদনের ঘোষণা দিয়েছে রাশিয়া। এমন খবরে রাশিয়ার অপরিশোধিত তেল কেনার হিড়িক পড়েছে।

রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বের ‍তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের উৎপাদক রাশিয়া আগামী মার্চ থেকে দৈনিক পাঁচ লাখ ব্যারেল জ্বালানি তেল কম উৎপাদনের ঘোষণা দিয়েছে। তার আগেই ক্রেতারা দেশটির সমুদ্র পথে সরবরাহ করা অপরিশোধিত তেল কিনে মজুত করছে। এতে গত সপ্তাহে রুশ তেলের রফতানি বেড়েছে।

সপ্তাহ ব্যবধানে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে রাশিয়ার বাল্টিক, কৃষ্ণ সাগর, আর্কটিক এবং প্রশান্ত মহাসাগরীয় টার্মিনালগুলো থেকে রফতানি ২৬ শতাংশ বেড়েছে। যার পরিমাণ ২৫ দশমিক ২ মিলিয়ন টন। সেই হিসেবে দৈনিক ৩ দশমিক ৬ মিলিয়ন ব্যারেল রুশ তেল বিভিন্ন দেশে রফতানি হয়েছে।

এর মধ্যে বড় আকারের জ্বালানি তেলের চালান, যেগুলো আগে পাইপলাইনের মাধ্যমে পোল্যান্ড ও জার্মানিতে যেত, সেগুলো রাশিয়ার বিভিন্ন বন্দর থেকে ট্যাঙ্কারে করে ইউরোপে পাঠানো হয়েছে।

ব্লুমবার্গের তথ্য বলছে, যেসব দেশ পশ্চিমাদের নিষেধাজ্ঞা মেনে নেয়নি, যেমন চীন, ভারত, তুরস্কে জ্বালানি তেলের রফতানি মাস ব্যবধানে দৈনিক ৩ দশমিক ১৯ মিলিয়ন ব্যারেলে পৌঁছেছে। এর মধ্যে যে কার্গোগুলো তাদের গন্তব্য প্রকাশ করেনি সেগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

পর্যবেক্ষণ বলছে, বর্তমানে ‘আননোন এশিয়া’ হিসেবে চিহ্নিত বেশিরভাগ কার্গোর গন্তব্যই ভারত। এগুলো দৈনিক ৬ লাখ ৩ হাজার ব্যারেল সমতুল্য জ্বালানি বহন করছে। আর ‘আদার আননোন’ হিসেবে শ্রেণিবদ্ধ জাহাজগুলোর গন্তব্য হচ্ছে তুরস্ক। সেখানে দৈনিক ৮ লাখ ১৩ হাজার ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ করা হচ্ছে।

২৮ দিনে (১৭ ফেব্রুয়ারি পর্যন্ত) তুরস্ক বাদে অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে সমুদ্রপথে সরবরাহ করা তেলের রফতানি ১ লাখ ২৫ হাজার ব্যারেল বেড়েছে। এসব তেলের একমাত্র ইউরোপীয় গন্তব্য হচ্ছে বুলগেরিয়া। কারণ ২০২৪ সাল অবধি দেশটি পশ্চিমা নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পেয়েছে।

মস্কোর ওপর চাপ সৃষ্টি করতে গত বছরের ৫ ডিসেম্বর রাশিয়ার অপরিশোধিত তেল ও তেলজাত পণ্যের দাম ৬০ ডলার নির্ধারণ করে দেয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জি-সেভেন জোট। রুশ তেলের ওপর পশ্চিমাদের ওই মূল্যসীমা বেঁধে দেয়ার প্রতিক্রিয়াতেই এ সিদ্ধান্ত বলে জানিয়েছে মস্কো। একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়ন এবং জি-সেভেন জোটের দেশগুলোর কাছে তেল বিক্রি বন্ধের কথাও জানায় ক্রেমলিন।

যার প্রতিক্রিয়ায় আগামী মার্চ থেকে দৈনিক পাঁচ লাখ ব্যারেল জ্বালানি তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তের কথা এই মাসের শুরুর দিকে জানিয়েছিল মস্কো। নতুন এই সিদ্ধান্তে রাশিয়ার তেল উৎপাদন কমে যাবে শতকরা ৫ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com