মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ক্রিকেট বোর্ডে রদবদল, তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি কমিউনিটি ব্যাংকের আয়োজনে টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’ ‘আল্টিমেটামের জায়গা রাজপথ, সংসদ নয়’—স্পিকার জ্বালানি সাশ্রয়ে ইলেকট্রিক স্কুল বাসে কর ছাড় সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে লাভেলো আইসক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল স্বপদে বহাল থাকতে দৌঁড় ঝাপ ভোটার তালিকা (সংশোধন) বিল পাস, নির্বাচন ব্যবস্থায় পরিবর্তনের ইঙ্গিত চলমান যুদ্ধে বিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

পরমাণু অস্ত্র ভারসাম্য চুক্তি থেকে সরে যাচ্ছে রাশিয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৭ Time View

২০১০ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু অস্ত্র ভারসাম্যের চুক্তি থেকে রাশিয়াকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দিয়েছেন।

পুতিন বলেছেন, ‘আমি আজ ঘোষণা করতে বাধ্য হচ্ছি যে, রাশিয়া কৌশলগত আক্রমণাত্মক অস্ত্র চুক্তিতে তার অংশগ্রহণ বাতিল করছে।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় তাহলে রাশিয়াও তাদের অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুত থাকবে।

২০১০ সালে রাশিয়া ও যুক্তরাষ্ট্র ‘নিউ স্টার্ট’ চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির শর্ত ছিল, দুই দেশই পরমাণু শক্তির মধ্যে ভারসাম্য রক্ষা করবে। এতে বলা হয়েছিল,  দুই দেশই ৭০০টির বেশি আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র রাখতে পারবে না। এছাড়া সর্বোচ্চ ১ হাজার ৫৫০টি নিউক্লিয়ার ওয়ারহেড রাখা যাবে। ২০২১ সালে এই চুক্তির মেয়াদ পাঁচ বছর বাড়ানো হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS