1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে জুলাই-আগস্টে ২৯.৫ কোটি ডলার ঋণ সহায়তা, পরিশোধ করতে হয়েছে ৭০ কোটি নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স স্পিনিং বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

গাইবান্ধায় লাইসেন্স আছে ১৪ ইটভাটার, অবৈধ ২শ’

  • আপডেট : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.৩৫ পিএম
  • ৩৭২ Time View

নিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধায় ১৪টি ইটভাটার অনুমোদন থাকলেও চলছে ২শ’ এর অধিক ইটভাটা। এসব ইটভাটার কারণে দিন দিন কমে যাচ্ছে জেলার আবাদী জমির পরিমান। কেউ কাঁচা টাকার আশায়, কেউবা বাধ্য হয়ে ইটভাটাগুলোতে বিক্রি করছে ফসলী জমির উর্বর মাটি। এতে একদিকে যেমন বিপর্যয় ঘটছে পরিবেশের, অন্যদিকে হুমকির মুখে পড়ছে জেলার খাদ্য নিরাপত্তা।

প্রতি বছর গাইবান্ধা জেলায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে নতুন নতুন ইটভাটা। আর এসব ইটভাটায় মাটির যোগান দিতে হারিয়ে যাচ্ছে উর্বর ফসলি জমি। গত বছর ভালো আবাদ হয়েছিল যে জমিগুলোতে, বর্তমানে সেসব জমিতেই এখন হচ্ছে না ফসলের চাষ। ইটভাটার জন্য জমির ওপরের উর্বর মাটি কেটে নেয়ায় জমিগুলোর এখন বেহাল দশা।

স্থানীয় কৃষকরা জানান, ভাটার মালিকরা প্রথমে কয়েকজন কৃষকের সঙ্গে মোটা টাকায় মাটি কেনার চুক্তি করেন। ওই কৃষকদের জমি থেকে মাটি কেটে নেবার পর সে জমির আশেপাশের জমিগুলোও হারিয়ে ফেলে পানি ধারন ক্ষমতা। ফলে আবাদের অনুপযোগী হয়ে পড়ায় বাধ্য হয়ে ইটভাটার মালিকদের কাছে মাটি বিক্রি করছেন অন্য কৃষকরাও।

ইটভাটার আগ্রাসনে শুধু ফসলী জমির মাটিই সাবাড় হচ্ছে না, আবাসিক এলাকা, প্রধান সড়ক ও ফসলী জমির মাঝে ভাটা স্থাপন করায় মারাত্মকভাবে দূষণ হচ্ছে পরিবেশ, ফলজ ক্ষমতা হারাতে বসেছে গাছপালা। নষ্ট হতে বসেছে জেলার অধিকাংশ কাঁচা-পাকা সড়ক।

অবৈধ ইটভাটা চলার কথা স্বীকার করে জেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি মো. আব্দুল লতিফ হক্কানী জানান, নতুন আইনের নানা জটিলতায় অনুমোদন না পাওয়ায় বাধ্য হয়ে ভাটা মালিকরা অবৈধ ইটভাটা চালাচ্ছেন।

এদিকে জেলায় এভাবে ইটভাটা গড়ে উঠা অপ্রত্যাশিত জানিয়ে গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান জানান, অনুমোদনহীন ইটভাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং পর্যায়ক্রমে সব অবৈধ ভাটা বন্ধ করে দেয়া হবে।

জেলার সাত উপজেলায় ইটভাটা রয়েছে ২শ’র অধিক এর মাঝে অনুমোদন আছে মাত্র ১৪টির আর জেলা প্রশাসনের কাছে তথ্য আছে ১৭১টির।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com