সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রাইম ব্যাংকের লভ্যাংশ ঘোষণা, ২৫% ক্যাশ ও ৫% স্টক সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে দরপতনের শীর্ষে নিউ লাইন ক্লোথিংস সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে আরএফএল সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ন্যাশনাল ব্যাংকের পরিচালক হলেন তাবিথ আউয়াল ও নাজনীন আহমেদ কালিয়ার যোগানিয়া আশ্রয়ন প্রকল্পের ৪০টি ঘর সংস্কারের দাবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এ মাসব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহক সম্পৃক্তি ক্যাম্পেইন-এর উদ্বোধন এই প্রথম রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আধুনিক চোখের অস্ত্রোপচার কার্যক্রম উদ্বোধন করেন কৃষিবিদ কাজল তালুকদার নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত – ১০ সুনামগঞ্জের মান্নারগাঁওয়ে দখলীয় ভূমি জবর দখলের পাঁয়তারা

২৯৬ ঘণ্টা পর শিশুসহ ৩ জনকে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৯ Time View

তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পের পর পেরিয়ে গেছে ১২ দিনেরও বেশি সময়। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারীরা কাউকে জীবিত পাওয়ার আশা কার্যত ছেড়ে দিয়েছেন; তারপরও প্রায় প্রতিদিন দু-একজনকে জীবিত উদ্ধার করা হচ্ছে।

সর্বশেষ স্থানীয় সময় শনিবার (১৮ ফেব্রুয়ারি) ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা অর্থাৎ ১২ দিনেরও বেশি সময় পর এক শিশুসহ ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, তুরস্কের হাতায় প্রদেশের একটি এলাকার ধ্বংসস্তূপ থেকে এদের উদ্ধার করা হয়। এটি আন্তাকিয়া শহরের একটি আবাসিক এলাকা। 

গত ৬ ফেব্রুয়ারি পরপর দুবার যথাক্রমে ৭.৮ এবং ৭.৬ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানার ১২ দিন পর এ তিনজনকে জীবিত উদ্ধার করাটাকে অলৌকিক বলেই মনে করছেন অনেকে।  

ভয়াবহ এ ভূমিকম্প তুরস্কের ১১টি প্রদেশ এবং সিরিয়ার উত্তরাঞ্চলের ৩টি প্রদেশে আঘাত হানে। যার ফলে ব্যাপক প্রাণহানি হয়েছে। এরই মধ্যে মরদেহ উদ্ধারের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে কেবল তুরস্কেই মারা গেছে ৪০ হাজার ৬৪০ জন; আর সিরিয়ায় সাড়ে ৫ হাজারের বেশি।  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS