1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Title :
তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প

টুইটারে ভেরিফায়েড অ্যাকাউন্টটি প্রধানমন্ত্রীর নয়

  • আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.১৭ এএম
  • ২৫৮ Time View

টুইটারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। অ্যাকাউন্টটির প্রোফাইল পিকচারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হয়েছে। সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েব ঠিকানাও জুড়ে দেওয়া হয়েছে।

এ নিয়ে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে সতর্ক করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

ভেরিফায়েড অ্যাকাউন্টটির পরিচিতিতে লেখা রয়েছে, ‘Current Prime Minister of Bangladesh and daughter of the founding father and first President of Bangladesh, Bangabandhu Sheikh Mujibur Rahman’।

অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী, এটি খোলা হয়েছে ২০২১ সালের জানুয়ারিতে। আজ শুক্রবার রাত পৌনে ৯টা পর্যন্ত অ্যাকাউন্টটির ফলোয়ার মাত্র ২২টি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বলা হয়েছে, ‘লক্ষ্য করা যাচ্ছে যে, এই টুইটার অ্যাকাউন্টটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিশিয়াল অ্যাকাউন্ট বলে প্রচার করা হচ্ছে। কিন্তু বিষয়টি একেবারেই ঠিক নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক, টুইটার কিংবা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই। এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ করা হলো।’

উল্লেখ্য, আমেরিকান বিলিয়নিয়ার ইলন মাস্ক মাইক্রো ব্লগিং সাইট টুইটার কিনে নেওয়ার পর সাবস্ত্রিপশন ভিত্তিতে অ্যাকাউন্ট ভেরিফাই (ব্লু ব্যাজ) করার সুযোগ এনেছেন। নির্দিষ্ট ফি দিয়ে যে কেউ অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন। এই সেবা চালুর পর যিশুখ্রিষ্টের নামে অ্যাকাউন্ট ভেরিফাই করার মতো ঘটনাও ঘটেছে!

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com