1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাইনচ্যুতির ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক Subordinated Bond of IPDC Finance PLC লভ্যাংশ ঘোষণা করেছে কনফিডেন্স সিমেন্ট লভ্যাংশ ঘোষণা করেছে কোহিনূর কেমিক্যাল তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক

মেট্রোরেলের চতুর্থ স্টেশন খুলছে কাল

  • আপডেট : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.১৯ পিএম
  • ২৫৫ Time View

মেট্রোরেলের চতুর্থ স্টেশন খুলছে আগামীকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি)। সকাল ৮টা থেকে সর্বসাধারণের যাতায়াতের জন্য ‘উত্তরা সেন্টার’ স্টেশন খুলে দেওয়া হবে। এনিয়ে উত্তরা, দিয়াবাড়ী, আগারগাঁও ও পল্লবী স্টেশনের পর চতুর্থ স্টেশন হিসেবে খুলছে মেট্রোরেলের এ স্টেশনটি।

শুক্রবার (১৭ই ফেব্রুয়ারি) সরেজমিন দেখা গেছে, যাত্রী চলাচলের জন্যে উন্মুক্ত করতে শেষ প্রস্তুতি হিসেবে ‘উত্তরা সেন্টার’ স্টেশনে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ চলছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

এবিষয়ে ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, ‘শনিবার আমাদের অপারেশন টিম ‘উত্তরা সেন্টার’ স্টেশন খুলে দেবে। বর্তমানে পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। এখন আর এই স্টেশনে যাত্রীদের চলাচলে বাধা নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা আগেই বলেছিলাম পর্যায়ক্রমে মেট্রোরেলের স্টেশনগুলো খুলে দেওয়া হবে। প্রথমে দুটি স্টেশন খুলে দেওয়ার মাধ্যমে মেট্রোরেল চলাচল শুরু হয়। মানুষ মেট্রোরেল ব্যবহারে এরই মধ্যে অভ্যস্ত হয়ে গেছে।’

এদিকে জনবহুল এলাকা মিরপুর-১০ এ মেট্রোরেলের স্টেশন আগামী ১লা মার্চ থেকে খুলে দেওয়া হবে। সেটি হবে মেট্রোরেলের পঞ্চম স্টেশন।

প্রসঙ্গত, ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রোরেল যেটা এমআরটি লাইন-৬ নামে পরিচিত। এ প্রকল্প সরকার হাতে নেয় ২০১২ সালে। গত ২৮শে ডিসেম্বর এই পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেলের দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। আর মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com