1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

মিঠামইনে সেনানিবাস পরিদর্শনে রাষ্ট্রপতি

  • আপডেট : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.৫২ পিএম
  • ২১৫ Time View

কি‌শোরগ‌ঞ্জের মিঠামই‌নে নব‌নির্মিত মিঠামইন সেনানিবাস পরিদর্শন করেছেন রাষ্ট্রপ‌তি মো. আবদুল হামিদ।

শুক্রবার (১৭ ফেব্রুয়া‌রি) বি‌কে‌লে সেনা‌নিবাস প‌রিদর্শ‌নে গে‌লে রাষ্ট্রপতিকে স্বাগত জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ জামান।

সেনানিবাসের সার্বিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।

কি‌শোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, কি‌শোরগঞ্জ-৫ আস‌নের সংসদ সদস‌্য মো. আফজাল হোসেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খানসহ সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে, শুক্রবার জুমার নামা‌জের পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিঠামইনের কামালপুরে তার বাবা হাজী মো. তায়েব উদ্দিন এবং মা তমিজা খাতুনের কবর জিয়ারত করেন। তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

গত বুধবার (১৫ ফেব্রুয়া‌রি) তিনদি‌নের সফ‌রে কি‌শোরগ‌ঞ্জে গেছেন রাষ্ট্রপ‌তি মো. আবদুল হা‌মিদ। সফর শে‌ষে শুক্রবার বি‌কেল সা‌ড়ে ৪টার দি‌কে বিমান বা‌হিনীর হে‌লিকপ্টা‌রে ঢাকায় ফেরেন রাষ্ট্রপ‌তি।

আগামী ২৮ ফেব্রুয়ারি চালু হচ্ছে মিঠামইন সেনানিবাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনানিবাসের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com