1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১০ম দিনে দুই শিশুসহ মাকে জীবিত উদ্ধার

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.৫৩ পিএম
  • ২৫২ Time View

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের আন্তাকিয়া থেকে দশম দিনে এক মা ও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ২২৮ ঘণ্টা ধরে তারা ধ্বংসস্তূপের মধ্যে আটকা ছিল। এখনও ধ্বংসস্তূপে আটকে পড়া অনেকে জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে মরিয়া চেষ্টা করছে উদ্ধারকারী।

আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, ইলা ও তার দুই সন্তান মেইসাম ও আলীকে একটি বিধ্বস্ত অ্যাপার্টমেন্টের ব্লক থেকে উদ্ধার করা হয়েছে।

এর আগে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচ থেকে নয় দিনের বেশি সময় পর জীবিত উদ্ধার করা হয় এক নারীকে। কাহরামানমারাস শহরে একটি ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয় তাকে। ওই নারীকে উদ্ধারের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

গত ৬ ফেব্রুয়ারি ধ্বংসাত্মক ভূমিকম্প আঘাত হানার ২২২ ঘণ্টা পর উদ্ধার করা হয় ৪২ বছর বয়সী ওই নারীকে। তার নাম মেলিক ইমামোগ্লু।

ভূমিকম্পের আঘাতে তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে কেবল তুরস্কেই মারা গেছে ৩৫ হাজারের বেশি মানুষ।

তুরস্ক ছাড়াও সিরিয়া, লেবানন, সাইপ্রাসের মতো প্রতিবেশী দেশগুলোতেও ওই ভূকম্পন অনুভূত হয়। এর মধ্যে সিরিয়ায় ৫ হাজার ৮শ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

সূত্রঃ আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com