মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা সিমেন্ট সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) নিযুক্ত হওয়ায় ডিআরইউ’র অভিনন্দন ইসলামী ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন-এর চুক্তি ডিপোজিট ও রিকভারি মান্থ উপলক্ষে প্রিমিয়ার ব্যাংকের কুমিল্লা ও সিলেটে টাউনহল মিটিং অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো ও দেশব্যাপী ইসলামিক সেবা ডেস্ক-এর উদ্বোধন SICIP এর আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি শুরু করল কমিউনিটি ব্যাংক; ব্যবসায়িক দক্ষতা ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিই লক্ষ্য স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.- এর অডিট কমিটির ১২৭তম সভা অনুষ্ঠিত রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা  

ইউসিবির পক্ষ থেকে নিটোরকে চিকিৎসা সরঞ্জাম সহায়তা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনকে (নিটোর) চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনের পরিচালক প্রফেসর ডা. আবদুল গণি মোল্লার কাছে আনুষ্ঠানিকভাবে ট্রলি, ডায়াথার্মা মেশিনসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন।

এ উপলক্ষে নিটোর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি জনাব এটিএম তাহমিদুজ্জামান এফসিএস, নিটোরের যুগ্ম পরিচালক ডা. নিজামউদ্দিন, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সভাপতি প্রফেসর ডা. মোনায়েম হোসেন, প্রফেসর ডা. ইউনুস, প্রফেসর ডা. আবদুস সবুর, প্রফেসর ডা. কাজী শামীমুজ্জামান, প্রফেসর ডা. গোলাম সারোয়ার, প্রফেসর ডা. আবদুস সবুর, প্রফেসর ডা. কাজী শামীমুজ্জামান, প্রফেসর ডা. গোলাম সারোয়ার, মেট্রন সাবিত্রী, সমাজসেবা কর্মকর্তা রওশন আরা প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিটোরের সহকারী অধ্যাপক ডা. সুবীর হোসেন।

বক্তারা চিকিৎসা সহায়তায় ইউসিবির এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS