সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রাইম ব্যাংকের লভ্যাংশ ঘোষণা, ২৫% ক্যাশ ও ৫% স্টক সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে দরপতনের শীর্ষে নিউ লাইন ক্লোথিংস সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে আরএফএল সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ন্যাশনাল ব্যাংকের পরিচালক হলেন তাবিথ আউয়াল ও নাজনীন আহমেদ কালিয়ার যোগানিয়া আশ্রয়ন প্রকল্পের ৪০টি ঘর সংস্কারের দাবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এ মাসব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহক সম্পৃক্তি ক্যাম্পেইন-এর উদ্বোধন এই প্রথম রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আধুনিক চোখের অস্ত্রোপচার কার্যক্রম উদ্বোধন করেন কৃষিবিদ কাজল তালুকদার নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত – ১০ সুনামগঞ্জের মান্নারগাঁওয়ে দখলীয় ভূমি জবর দখলের পাঁয়তারা

ভূমিকম্প এবার নিউজিল্যান্ডে!

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১১ Time View

এবার নিউজিল্যান্ডে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বুধবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী ওয়েলিংটনের ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত পারাপারুমুরতে। এটি মাটির প্রায় ৭৬ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়। এটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী ছিলো। 

এদিকে, ভূমিকম্পটিকে শক্তিশালী হিসেবে অভিহিত করেছে জিওনেট। নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলের দ্বীপ ক্রাইস্টচার্চের একজন বাসিন্দা সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডকে জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে সবকিছু দুলছিলো।

সংবাদমাধ্যম নিউজটক জেইডবি-এর সাংবাদিক অ্যারন ডেহমান জানিয়েছেন, ভূমিকম্পের সময় তিনি ওয়েলিংটনে নিজ বাড়িতে ছিলেন। শুরুতে একটি বড় ধাক্কার পর সবকিছু অস্বাভাবিকভাবে দুলতে থাকে।

এদিকে নিউজিল্যান্ডের ওপর গতকালই আঘাত হানে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। একদিন পর আজ ভূমিকম্পে কেঁপে উঠল দেশটি।

সূত্র: ডেইলি মেইল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS