1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

৩ দিনের সরকারি সফরে কিশোরগঞ্জে রাষ্ট্রপতি

  • আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.১৩ পিএম
  • ২২৯ Time View

তিন দিনের সরকারি সফরে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের কামালপুরে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা থেকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে বিকেল ৩টায় তিনি উপজেলা সদরের হেলিপ্যাডে পৌঁছান।

মিঠামইনে পৌঁছানোর পর বিকেল সোয়া ৩টায় জেলা পরিষদের নতুন ডাকবাংলোতে গার্ড অব অনার গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সফরের প্রথম দিনে আজ সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়াম ভবনে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। মতবিনিময় সভা শেষে নিজ বাড়ি কামালপুরে যাবেন এবং সেখানে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

১৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় মিঠামইন থেকে ইটনা উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকেল ৪টায় ইটনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়াম ভবনে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। মতবিনিময় সভা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় ইটনা থেকে অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা করবেন তিনি।

সন্ধ্যা ৭টায় অষ্টগ্রামে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়াম ভবনে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। মতবিনিময় সভা শেষে নিজ বাড়ি কামালপুরে যাবেন এবং সেখানে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

১৭ ফেব্রুয়ারি দুপুর ১২টায় মিঠামইনে নির্মাণাধীন ক্যান্টনমেন্ট পরিদর্শন করবেন তিনি। এরপর বিকেল পৌনে ৩টায় মিঠামইন বাসভবনে গার্ড অব অনার গ্রহণ করবেন। বিকেল ৩টায় বাসভবন থেকে হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা করবেন রাষ্ট্রপতি। পরে বিকেল ৩টা ১০মিনিটে হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকেল ৩টা ৫০ মিনিটে তেজগাঁও হেলিপ্যাডে পৌঁছার পর সেখান থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবেন। বিকেল ৪টা ১০ মিনিটে বঙ্গভবনে পৌঁছার কথা রয়েছে রাষ্ট্রপতির।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com