1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

ভারত জানেই না জনসংখ্যা কত

  • আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.৫৫ পিএম
  • ১৯২ Time View

দু’মাসের মধ্যে বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত। অথচ তারা জানেই না, দেশে কত মানুষ রয়েছে। আগামী এক বছরের মধ্যে তা জানার সম্ভাবনাও নেই। কারণ ১৪০ কোটির বেশি মানুষকে গণনার কাজ এখনো শুরুই হয়নি।

প্রতি ১০ বছর পরপর আদমশুমারি করে থাকে ভারত। দেশটিতে সবশেষ লোক গণনা হয়েছে ২০১১ সালে। সেই হিসাবে, ২০২১ সালে হওয়ার কথা ছিল পরবর্তী আদমশুমারি। কিন্তু সেসময় করোনাভাইরাস মহামারির কারণে এর কার্যক্রম পিছিয়ে দেওয়া হয়। আর এখন দেরির জন্য দায়ী করা হচ্ছে টেকনিক্যাল ও লজিস্টিক সমস্যাকে। এসব সমস্যা কাটিয়ে ভারতে আদমশুমারি কবে শুরু হবে, তা অনিশ্চিত।

আদমশুমারিতে কোনো দেশের কর্মসংস্থান, আবাসন, সাক্ষরতার হার, অভিবাসনের ধরন, শিশুমৃত্যুর মতো বিভিন্ন বিষয়ের হালনাগাদ তথ্য উঠে আসে। কিন্তু, এসব তথ্য পেতে বিলম্ব দেশটির সামাজিক-অর্থনৈতিক পরিকল্পনা এবং নীতি নির্ধারণে প্রভাব ফেলে বলে মত বিশেষজ্ঞদের।

আদমশুমারির তথ্যকে ‘অপরিহার্য’ উল্লেখ করে ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক ফাইন্যান্স অ্যান্ড পলিসির অন্যতম ফেলো রচনা শর্মা বলেন, ভোগব্যয় জরিপ এবং পর্যায়ক্রমিক শ্রমশক্তি জরিপের মতো গবেষণাগুলো আদমশুমারির তথ্যের ওপর ভিত্তি করে পরিচালিত হয়।

তিনি বলেন, সবশেষ আদমশুমারির তথ্যের অনুপস্থিতিতে অনুমানগুলো এক দশকের পুরোনো তথ্যের ওপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। ফলে এসব অনুমান বাস্তবতা থেকে অনেক দূরে।

ভারতের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, সরকারি ব্যয় মূল্যায়নের জন্য প্রয়োজনীয় অনুমান এবং পূর্বাভাসের ক্ষেত্রে ২০১১ সালের আদমশুমারির তথ্য ব্যবহার করা হচ্ছে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, তাদের কাজ সর্বোত্তম সম্ভাব্য অনুমান পর্যন্ত সীমাবদ্ধ। তারা আদমশুমারি সম্পর্কে মন্তব্য করতে পারেন না।

আদমশুমারিতে বিলম্বের বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও রেজিস্ট্রার জেনারেলের অফিসের দুই কর্মকর্তা বলেছেন, মানুষ গণনার প্রক্রিয়া সংস্কার এবং প্রযুক্তির সহায়তায় এটিকে নির্ভুল করার বিষয়ে সরকারি সিদ্ধান্তের কারণেই কাজে বিলম্ব হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেছেন, মোবাইল ফোন অ্যাপে আদমশুমারির তথ্য সংগ্রহের জন্য যে সফটওয়্যারটি ব্যবহৃত হবে, সেটি আধারকার্ডসহ (জাতীয় পরিচয়পত্র) বিদ্যমান পরিচয় ডেটাবেসের সঙ্গে সিঙ্ক্রোনাইজ করতে হবে। এতে সময় লাগছে।

আদমশুমারির দায়িত্বে থাকা ভারতের রেজিস্ট্রার জেনারেলের অফিস এ বিষয়ে মন্তব্যের অনুরোধের সাড়া দেয়নি।

প্রধান বিরোধী দল কংগ্রেস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচকরা অভিযোগ করেছেন, ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে বেকারত্বের মতো সংবেদনশীল বিষয়গুলোর তথ্য আড়াল করার জন্যই আদমশুমারিতে ইচ্ছা করে দেরি করছে সরকার।

কংগ্রেসের মুখপাত্র পবন খেরা বলেছেন, এই সরকার প্রায়ই তথ্যের সঙ্গে তার উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতা প্রমাণ করছে। কর্মসংস্থান, করোনাভাইরাসে মৃত্যুর মতো নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা দেখেছি মোদী সরকার কীভাবে সমালোচনামূলক তথ্য লুকিয়ে রাখতে চেয়েছে।

তবে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র গোপাল কৃষ্ণ আগরওয়াল এই সমালোচনাকে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, আমি জানতে চাই, কীসের ভিত্তিতে তারা এটা বলছে। কোন সামাজিক প্যারামিটারে আমাদের নয় বছরের পারফরম্যান্স তাদের ৬৫ বছরের পারফরম্যান্সের চেয়ে খারাপ?

সূত্রঃ রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com