1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

কাদের: বিএনপি ঘুমের মধ্যেও পাকিস্তানের স্বপ্ন দেখে

  • আপডেট : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.২৭ পিএম
  • ১৮৭ Time View

আমরা বিশৃঙ্খলা চাই না। আক্রান্ত হলে কাউকে ছাড় দেব না। যে হাত অস্ত্র নিয়ে আঘাত করতে আসবে, সেই হাত ভেঙে দেব। আগুন নিয়ে আসবে যে হাত, সে হাত পুড়িয়ে দেব বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নোয়াখালীর কবিরহাট জিরো পয়েন্টে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুল পাকিস্তানের জয়গান গায়। বিএনপি ঘুমের মধ্যেও পাকিস্তানের স্বপ্ন দেখে। বলে পাকিস্তান আমলে নাকি আমরা ভালো ছিলাম। অথচ পাকিস্তানের মাত্র এক সপ্তাহের রিজার্ভ আছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট কর্মী হতে হবে। স্মার্ট মানে হলো ঐক্যবদ্ধ থাকা। স্মার্ট মানে শৃঙ্খলা মেনে চলা। আজ কবিরহাটে ৫১টি প্রকল্পের উদ্বোধন করেছি। আপনাদের রসুইঘর পর্যন্ত পাকা করে দেব। যাদের চাকরি দরকার পর্যায়ক্রমে চাকরির ব্যবস্থা করব।

তিনি বলেন, আমি নমিনেশন বাণিজ্য করি না। চাকরি বাণিজ্য করি না। ১৬ বছর মন্ত্রী আছি, ১৬ টাকাও কারো কাছ থেকে নিইনি। আপনাদের ভালোবাসায় আমি মন্ত্রী হয়েছি। সবসময় এমন ভালোবাসা পেতে চাই।

কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম খাইরুল আনাম চৌধুরী সেলিম, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com