1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

পাকিস্তানের হাতে আছে আর মাত্র ১৭ দিনের আমদানি ব্যয়!

  • আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩, ৯.০৬ পিএম
  • ২৪১ Time View

আরও কমেছে পাকিস্তানের রিজার্ভ। হাতে আছে আর মাত্র ১৭ দিনের আমদানি ব্যয়। ৩ ফেব্রুয়ারি স্টেট ব্যাংক অফ পাকিস্তানের তথ্য অনুযায়ী, ভয়াবহ আর্থিক সংকটে থাকা দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও ১৭ কোটি ডলার কমে দাঁড়িয়েছে ২৯০ কোটি ডলারে। 

আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ’র কাছে অর্থ চেয়েছে পাকিস্তান। প্রতিশ্রুতিও দিয়েছে তারা তবে, অত্যধিক প্রয়োজনীয় আর্থিক ছাড় এখনও করা হয়নি। অর্থ ছাড়ে আইএমএফ বেশ কিছু শর্ত  দিয়েছে। এর মধ্যে রয়েছে- স্থানীয় মুদ্রার জন্য বাজার নির্ধারিত বিনিময় হার ও জ্বালানি ভর্তুকি হ্রাস। দেশটির কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি বিনিময় হারের উপর একটি সীমা তুলে নিয়েছে এবং সরকার জ্বালানির দাম ১৬ শতাংশ বাড়িয়েছে। 

আইএমএফের ঋণ পাকিস্তানের জন্য অন্যান্য উৎস থেকে ঋণ নেওয়া সহজ করবে। স্টেট ব্যাংক অব পাকিস্তান জানিয়েছে, ঋণ পরিশোধ করতে গিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে রাখা হয়েছে। এদিকে, পাকিস্তানের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে ৫৬০ কোটি ডলার। ফলে দেশের মোট নগদ বৈদেশিক রিজার্ভ দাড়িয়েছে ৮৫০ কোটি ডলারে।

পাকিস্তানের আর্থিক প্রতিষ্ঠান আরিফ হাবিব লিমিটেড হিসাব করেছে, তাদের রিজার্ভ ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসের পর সর্বনিম্ন অবস্থায় আছে। এই রিজার্ভ দিয়ে দুই সপ্তাহের একটু বেশি আমদানি মূল্য পরিশোধ করা যাবে।

সূত্র: ডন

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com