রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা, তেহরানের কড়া অবস্থান হাম ঠেকাতে ৯৫% শিশুকে টিকার আওতায় আনার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হবিগঞ্জে উজাড় হচ্ছে বন অবৈধ করাত কল নিয়ে বন বিভাগ ও পল্লী বিদ্যুতের টানাপোড়েন মাধবপুরে অস্তিত্ব সংকটে ৫টি চা বাগান বিপাকে হাজারো শ্রমিক পরিবার ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংক এর “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত সংবিধান সংস্কার পরিষদ গঠন না করা ও শপথ গ্রহণ না করা জাতির সঙ্গে প্রতারণার শামিল সৌদিতে পাঠিয়ে খোঁজ নেই দালালের: ৩ মাসেও ইকামা ও কাজ পাননি প্রবাসী সালেহ আহমেদ ডিএসইতে সূচকের উত্থান, তবুও কমল ৭৩৭ কোটি টাকার বাজার মূলধন

ধ্বংসস্তূপে জন্ম নেওয়া শিশুটিকে দত্তক নিতে হাজারো আবেদন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪১ Time View

ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বংসস্তূপেই জন্ম নেওয়া শিশু আয়াকে দত্তক নিতে হাজার হাজার আবেদন জমা পড়েছে। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আলেপ্পোর জিনদায়ার্স শহরে ধ্বংসস্তূপে জন্ম তার। শিশুটি তার বাবা, মাসহ তিন ভাইবোনকে হারিয়েছে। তবে তাকে নিতে এখন আবেদনের হিড়িক পড়ে গেছে।

অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুটির নাম আয়া রাখা হয়েছে আয়া। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন। তার দেখাশোনা করা শিশুরোগ বিশেষজ্ঞ হানিফ মারুফ জানিয়েছেন, ‘সোমবার তার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল।’ তার অবস্থা এখন অনেকটা স্থিতিশীল।

আয়াকে উদ্ধারের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ফুটেজে দেখা যায়, সদ্য জন্ম নেওয়া একটি শিশুকে নিয়ে দৌড়াচ্ছেন একজন উদ্ধারকর্মী।

খলিল আল-সুওয়াদি, তার এক দূর সম্পর্কের আত্মীয়, যিনি তাকে নিরাপদে টেনে নেওয়ার সময় সেখানে ছিলেন এবং তাকে সিরিয়ার আফরিনে ড. মারুফের কাছে নিয়ে যান।

হাসপাতালের ব্যবস্থাপক খালিদ আত্তিয়াহ বলেছেন, তিনি বিশ্বের বিভিন্ন প্রান্ত কয়েক ডজন ফোনকল পেয়েছেন যারা শিশু আয়াকে দত্তক নিতে চান।

তিনি বলেন, আয়ার চেয়ে চার মাস বেশি বয়সী তারও এক কন্যাসন্তান রয়েছে। তার স্ত্রী আয়াকে বুকের দুধ খাওয়াচ্ছেন।

সামাজিক মাধ্যমেও শিশু আয়াকে দত্তক নেওয়ার জন্য বহু মানুষ আবেদন করেছেন। একজন লিখেছেন, আমি তাকে দত্তক নিতে চাই এবং তাকে একটি সুন্দর জীবন দিতে চাই’। কুয়েতের একজন টেলিভিশন উপস্থাপক বলেন, ‘আমি তাকে দত্তক নেওয়ার জন্য প্রস্তুত, যদি বৈধভাবে আমাকে দেওয়া হয়।’

আয়াকে উদ্ধার করা ওই ভবনের ধ্বংসস্তূপে এখনও উদ্ধারকাজ চলছে। এখনও সেখানে চাপা পড়ে আছেন অনেকে।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS