1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

আইএমএফের কাছে বেলআউট চায় পাকিস্তান!

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.৫৬ পিএম
  • ১৮৮ Time View

অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত পাকিস্তান। দেশটির বৈদেশিক মুদ্রা তহবিলও খালি হওয়ার পথে। ভুগতে থাকা অর্থনীতিকে বাঁচাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে শেষ আলোচনায় বসেছে পাকিস্তান।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের অর্থনীতিকে পতনের মুখ থেকে বাঁচাতে আইএমএফের কাছে বেলআউট (পুনরুদ্ধার) চায় পাকিস্তান। দাতা সংস্থাটির সঙ্গে শেষ সময়ে আলোচনা করছে দেশটি।

এদিকে খালি হওয়ার পথে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ। মাত্র এক মাসেরও কম সময়ের পণ্য আমদানি করার মতো তহবিল আছে দেশটির কাছে। যেখানে কমপক্ষে তিন মাসের পণ্য আমদানি করার মতো তহবিল থাকা প্রয়োজন।

ভয়েস অব আমেরিকা বলছে, মাত্র ৩৫০ কোটি ডলার রিজার্ভ পাকিস্তানের হাতে আছে, কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে মূলধন এবং সুদ পরিশোধে ৯০০ কোটি ডলারেরও বেশি বকেয়া পাওনা রয়েছে।

তহবিল নিয়ে দেশটির সরকারের সঙ্গে ১০ দিনের আলোচনার পর আইএমএফের প্রতিনিধিদল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) পাকিস্তান ছেড়ে যাবে। আর্থিকভাবে কঠিন পরিস্থিতিতে থাকা পাকিস্তানকে অর্থনৈতিক মুক্তি দেয়া এবং দেশটিকে ঋণখেলাপির হাত থেকে রক্ষা করার বিষয়ে আলোচনা করে উভয় পক্ষ।

এদিকে জানুয়ারি মাসে পাকিস্তানের বার্ষিক মূল্যস্ফীতি ২৭ শতাংশের ওপরে উঠে যায়, যা ১৯৭৫ সালের পর সর্বোচ্চ। এ সপ্তাহে রুপির মান মার্কিন ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্নে ঠেকে। ১ ডলার সমান দাঁড়ায় ২৭৫ রুপি, এক বছর আগেই ছিল ১৭৫। এতে দেশটিতে খাবারসহ অন্যান্য নিত্যপণ্য আরও ব্যয়বহুল হয়ে ওঠে।

কাজেই বৈদেশিক মুদ্রার অভাব পাকিস্তানের অন্যতম প্রধান সমস্যা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com