1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

আব্বাস: জনগণ সরকারের জেল ভেঙে বেরিয়ে আসতে চায়

  • আপডেট : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.৪১ পিএম
  • ২৬৭ Time View

ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শান্তি মিটিংয়ের নামে অশান্তি সভা করবেন না, বিএনপি কর্মসূচি দিলে পাল্টা কর্মসূচি দিবেন না, প্রয়োজন হলে আগে কর্মসূচি দিবেন, আমরা আপনাদের দিনে কর্মসূচি দেবো না, যদি শান্তি চান বিএনপির কর্মসূচির দিন কর্মসূচি দিবেন না।

তিনি বলেন ,অশান্তির জবাব কীভাবে দিতে হয় সেটা শিগগিরই দেখতে পাবেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাসের বাসায় ঢাকা মহানগর দক্ষিণের এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। আগামীকালকের পদযাত্রা কর্মসূচি উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

আব্বাস বলেন, বিএনপির পদযাত্রা নিয়ে আওয়ামী লীগ ভীত হয়ে গেছে। বিএনপি চায় গণবিস্ফোরণের আগেই সরকার ভালোয় ভালোয় যেনো ক্ষমতা ছেড়ে দেয়। জনগণ সরকারের জেল ভেঙে বেরিয়ে আসতে চায়, সময় থাকতে জনগণের সঙ্গে আপোষ করেন।

তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারে পতন ঘটাতে চায় বিএনপি। বিএনপি আন্দোলন করলেও সরকার ভয় পায়, চুপ থাকলেও ভয় পায়। ক্ষমতায় আসার জন্য নয়, বিএনপি জনগণের ভোটের অধিকার আদায়ের আন্দোলন করছে।

আব্বাস বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কথা শুনলেই সরকারের মাথাব্যথা শুরু হয়ে যায়, এটা আওয়ামী লীগ ও জামায়াতের দাবি ছিল।

তিনি বলেন, সরকার জনগণের মঙ্গল চায় না, সরকার বাংলাদেশের মানুষের মুখ বন্ধ করে দিয়েছে, কাউকে কথা বলতে দিচ্ছে না। জনগণের টাকা জনগণকে দিবেন, কোনো ভর্তুকি চায় না জনগণ। সরকারের মাথা খারাপ হয়ে গেছে বলে জনগণের টাকার ভর্তুকি নিয়ে কথা বলে।

সভায় সভাপতির বক্তব্যে দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, সরকারের সময় শেষ হয়ে আসছে। তাই তারা নিজেদের দুর্নীতির টাকা সম্পদ রক্ষায় পাগল হয়ে গেছে। পালানোর সুযোগ পাবেন না। ভালোয় ভালোয় আপোষে ক্ষমতা ছেড়ে দেন, নতুবা আপনাদের করুন পরিণতি হবে, কেউ রক্ষা করতে পারবে না।

তিনি বলেন, শেখ হাসিনা বলেছেন আমরা বিদ্যুতে আর ভর্তুকি দেব না। আমরা বলছি আপনারা দুর্নীতি বন্ধ করেন তাহলে আর ভর্তুকি দিতে হবে না। আপনাদের দুর্নীতির কারণেই জনগণ ভোগান্তিতে আছে। জনগণের দাবি নিয়ে আমরা রাজপথে আছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো।

মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেন বলেন, আগামী দিনে বাংলাদেশ কোন দিকে যাবে তা বিএনপির কর্মসূচির মাধ্যমে নির্ধারিত হবে। বর্তমান আন্দোলন অস্তিত্ব রক্ষার। সরকার যেনতেন নির্বাচন দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করলে আমাদের নাগরিকত্ব বিলীন হয়ে যাবে।

তিনি বলেন, ক্ষমতাকে দীর্ঘায়িত করতে ছোট শিশুদের পাঠ্যপুস্তকের সিলেবাসেও বিকৃতি ঘটিয়েছে।

সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস প্রমুখ বক্তৃতা রাখেন।

সভায় পদযাত্রার দিক চূড়ান্ত করা হয়। এতে গুপিবাগ ব্রাদার্স ক্লাব মাঠ থেকে শুরু হয়ে কমলাপুর, আরামবাগ মোড়, ফকিরাপুল মোড় হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com