বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের কৌশলগত অংশীদারত্ব: “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” উদ্যোগ ভিভো ওয়াই৩১ডিঃ চলবে বিরতিহীন গেমিং ও মাল্টিটাস্কিং ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের   আয়কর নির্ধারণে ASYCUDA System এর তথ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হলো বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর উদ্যোগে কুমিল্লায় গণমাধ্যম বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামে দুই উপজেলার কল্যাণে যে ফেরি এসেছিল, আজ তা নীরব বালুচরের বন্দী গাজীপুরে মিথ্যা মামলায় হয়রানির শিকার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান

নতুন কর্মী নিয়োগ চুক্তিতে কোর সার্চ এবং স্পেলবাউন্ড লিও বার্নেট

তানজিম হাসান পাটোয়ারী
  • আপডেট : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১২ Time View

নিজস্ব প্রতিনিধিঃ সদ্য গ্র‍্যাজুয়েট নিয়োগের জন্য কোর সার্চের সাথে চুক্তিবদ্ধ হলো স্পেলবাউন্ড লিও বার্নেট। গত ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ঢাকার নিকেতন এলাকায় অবস্থিত কোর সার্চের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

কোর সার্চ এ চুক্তির মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানকে ট্রেনিং প্রাপ্ত (জব প্লেসমেন্ট ট্রেনিং এর মাধ্যমে) গ্র‍্যাজুয়েট এবং ইন্টার্ন নিয়োগে সহায়তা করবে। এটির মাধ্যমে গ্র্যাজুয়েটদের প্রশিক্ষণের কাজটি আরও একধাপ এগিয়েছে।

অনুষ্ঠানে কোর সার্চের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কাজী নাঈম এবং স্পেলবাউন্ড লিও বার্নেটের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ট্যালেন্ট অফিসার তাকিব মনজুর।

এ প্রসঙ্গে কোর সার্চের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কাজী নাঈম বলেন, “বাংলাদেশে বেকারত্বের অন্যতম প্রধান একটি কারণ হচ্ছে গ্র‍্যাজুয়েট শিক্ষার্থীদের মধ্যে পেশাগত দক্ষতার অভাব। আর এজন্য কোর সার্চ বিশেষজ্ঞদের দ্বারা শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষেত্রের জন্য উপযোগী হয়ে গড়ে উঠতে সাহায্য করে। এছাড়া বর্তমানে প্রায় চল্লিশটিরও বেশি কোম্পানির সাথে আমাদের নিয়োগ বিষয়ক চুক্তি থাকায় প্রশিক্ষণের পর শিক্ষার্থীদের উক্ত প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ পেতে আমরা সহায়তা করে থাকি।”

উল্লেখ্য, কোর সার্চ কোর ফেসিলিটেশনের একটি সহযোগী সংগঠন। এটি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে চাকুরী প্রাপ্তিতে সহায়তা করে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS