1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

আবারও ৫.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য তুরস্ক

  • আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১০.৫০ এএম
  • ২৫৪ Time View

আবারও ভূমিকম্পের ঘটনা ঘটেছে তুরস্কের মধ্যবর্তী অঞ্চলে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। দ্য ইউরোপীয়ান মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বিষয়টি নিশ্চিত করেছে। খবর বার্তা সংস্থা এএফপির।

ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় দুই কিলোমিটার। 

এদিকে, তুরস্কে সোমবার (৬ ফেব্রুয়ারি) সংঘটিত ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর অন্তত ১০০টি আফটারশক অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, এখনো তুরস্কে রিখটার স্কেলে ৫ থেকে ৬ মাত্রার আরও কিছু ভূমিকম্প সংঘটিত হতে পারে।

আরও পড়ুন- এখন পর্যন্ত ভূমিকম্পে নিহত ৪৩০০

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজ ইউএসজিএস-এর বরাত দিয়ে বলেছে, সোমবার সকালে সংঘটিত ভূমিকম্পের পর অনুভূত শতাধিক আফটারশকের অধিকাংশেরই মাত্রা ছিল ৪ এর বেশি। সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে, এই অবস্থায় এই অঞ্চলে ৫ থেকে ৬ মাত্রার বেশি আফটারশক আসতে পারে। এমনটা হলে তা পরস্থিতিকে আরও নাজুক করে তুলবে। 

এক বিবৃতিতে ইউএসজিএস বলেছে, ‘মূল ভূমিকম্পের পর সময় যত বাড়ে আফটারশকের ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা ততই কমতে থাকে। যাইহোক ৫ থেকে ৬ মাত্রার বেশি আফটারশক এখনও ঘটতে পারে। যা উদ্ধারকারী দল ও জীবিতদের জন্য ক্রমাগত হুমকি নিয়ে আসতে পারে।’

এদিকে, তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। সবশেষ খবর অনুযায়ী, দেশ দুটিতে সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে।

প্রথম ভূমিকম্প

দ্বিতীয় ভূমিকম্প

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com