1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

দেশবন্ধু পলিমারের ১৫তম এজিএম অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ৮.৫৩ পিএম
  • ৫৬৯ Time View

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রযুক্তিখাতের কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল (১৫-১২-২০২১) বুধবার ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিনিয়োগকারীদের জন্য পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

ভার্চ্যুয়াল সভায় উল্লেখ্যযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডারগণ ও কোম্পানির কর্মকর্তারা অন-লাইনে উপস্থিত ছিলেন।

তাদের সবার সর্বসম্মতিতে বিনিয়োগকারীদের জন্য নগদ পাঁচ লভ্যাংশ অনুমোদিত হয়।
দেশবন্ধু পলিমার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান শিল্পপতি গোলাম মোস্তফা, স্বতন্ত্র পরিচালক মফিজ উদ্দিন চৌধুরী, কোম্পানির মনোনিত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সারওয়ার জাহান তালুকদার (অব.), পরিচালক ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন প্রমুখ।

সভা পরিচালনা করেন কোম্পানি সচিব লিয়াকত আলি খান।

সভায় জানানো হয় ২০২০-২১ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানির কর পরবর্তী মুনাফার পরিমাণ এক কোটি ১৯ লাখ টাকা। গতবছর যা ছিলো ৬২ লাখ ২২ হাজার টাকা, এ বছর শেয়ার প্রতি আয় ০.২০ পয়সা, যা গত বছর ছিল ০.১০ পয়সা।

এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদ পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেন।

সভায় ২০২০-২১ অর্থবছরের হিসাব, পরিচালক মন্ডলী ও নিরীক্ষকদের প্রতিবেদন গ্রহন ও অনুমোদন করা হয়। একই সঙ্গে শেয়ার হোল্ডারদের সর্বসম্মতিক্রমে সব এজেন্ডা অনুমোদন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com