1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
Title :
বিশ্বকাপের ২৬ সদস্যের দল প্রকাশ করল আর্জেন্টিনা ঈদের আগে ২৩ দিনেই দেশে এলো প্রায় ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পটুয়াখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ আমিন বাজারের চামড়া বিক্রয়কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী ঈদের দ্বিতীয় দিনেও ঢাকাজুড়ে কোরবানির ব্যস্ততা আহলে সুন্নাত ঈদ জামাত উদযাপন পরিষদ হালিশহর থানার উদ্যোগে সব ভাইবোনদের নিয়ে ঈদুল আযহার নামাজ আদায় আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদ জামাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা ফরিদপুরের ভাঙ্গায় রাতের দুর্ঘটনায় নিহত দুই মোটরসাইকেল আরোহী

এমপি মোছলেম উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

  • আপডেট : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩, ১০.৪৩ এএম
  • ২৬৬ Time View

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, মোছলেম উদ্দিন ১৯৬৯ সালে সরকারি কমার্স কলেজের ভিপি নির্বাচিত হন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ১৯৭০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।  তিনি ২০০৫ সাল থেকে ২০১৩ পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ২০১৩ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। মোছলেম উদ্দিনের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ এক নিবেদিতপ্রাণ নেতাকে হারাল।

প্রধানমন্ত্রী মোছলেম উদ্দিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের এমপি এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ মারা গেছেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৪৭ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে মোছলেম উদ্দিনের শরীরে ক্যানসার শনাক্ত হয়। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

ব্যক্তিগত জীবনে স্ত্রী ছাড়াও তিনি ৪ মেয়ের জনক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com