1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Title :
Bookmakers non AAMS: guida all’app e all’esperienza mobile নবীনগরে মরহুম দেনু মিয়া দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করলেন এমপি কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার কবি মোঃ মামুন মোল্যার ৩০তম জন্মদিন আজ নবীনগরে ফসলি মাঠ থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ শুরু সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬ পারিবারিক দ্বন্দ্বের জেরে বাঘায় গৃহবধূর আত্মহত্যা ঈদুল আজহায় বাড়ছে ট্রেন সার্ভিস, চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন ঈদকে সামনে রেখে উন্নয়নকাজ, কিছু এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

হবিগঞ্জে শিশু তিশা হত্যার রহস্য উন্মোচন

  • আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.১৭ পিএম
  • ২৫৩ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের শহর তলী ছোট বহুলা গ্রামে স্কুল ছাত্রী তিশা বেগম (৯) হত্যা মামলার রহস্য উন্মোচন হয়েছে। সেই সাথে ঘাতক আদালতে স্বীকারোাক্তি মূলক জবানবন্দি দিয়েছে ঘটনার ২৪-দিন পর হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ এ রহস্য উন্মোচন করেছে। এদিকে এরকম একটি হত্যার ঘটনার রহস্য উন্মোচন করায় সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। গত শনিবার বিকেলে ছোট বহুলা গ্রামের আব্দুল করিমের পুত্র সিরাজুল ইসলাম আব্দাল (১৮) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। ঘাতকের বরাত দিয়ে এস আই মমিনুল ইসলাম জানান, ১০-জানুয়ারি সকালে নিহত তিশা বাড়ির পাশে খেলছিল। এ সময় সিরাজুল ইসলামের ক্রিকেট বল তিশার মাথায় পড়ে এতে তিশা সিরাজকে গালি গালাজ করে। এক পর্যায়ে সিরাজ হাতে থাকা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলে সে ঘটনা স্থলেই মারা যায় বিষয়টি বুঝতে পেরে সিরাজ পালিয়ে যায়।

এ ঘটনায় তিশার মা বাদি হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করলে তথ্য প্রযুক্তি ও স্থানীয় তদন্তে জানা যায়, সিরাজই তাকে হত্যা করেছে। বিভিন্ন স্থানে খোঁজা খুজি করে ও কললিষ্টের সূত্র ধরে গত শুক্রবার রাতে এসআই মমিনুল ইসলাম পিপিএম ও মুজিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মৌলভীবাজার জেলার রাজনগর থানার কোনাগাও প্রেমপুর গ্রাম থেকে সিরাজুলকে আটক করে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, হত্যার রহস্য উন্মোচন হয়েছে অচিরেই আদালতে চার্জশীট দাখিল করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com