1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Title :
এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫ কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-১ টাঙ্গাইলে বৃত্তিপ্রাপ্ত ৫০০ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

ডিম খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী?

  • আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.০২ এএম
  • ২৫০ Time View

ডায়াবেটিস হলে জীবনযাত্রার মান ও খাদ্যাভ্যাস বদলে যায়। অনেকেরই ধারণা ডায়াবেটিস হলে ডিম খাওয়া যাবে না। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, উল্টোটা। শুধু তাই নয়, কয়েকটি নিয়ম মেনে ডিম খেলে দারুণ উপকার করবে ডায়াবেটিস রোগীদের।

প্রোটিনের অন্যতম বড় উৎস ডিম। কিন্তু ডায়াবেটিস রোগীরা ডিম খাওয়া নিয়ে চিন্তায় পড়ে যান। ডায়াবেটিসের মাত্রা বেড়ে যেতে পারে, সেই আশঙ্কায় ডিম থেকে দূরে থাকেন অনেকেই। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানা গেছে, ডায়াবেটিস রোগীদের ডিম খাওয়ার উপকারিতা সম্পর্কে।

পুষ্টিবিদদের মতে, ডিমের মতো উপকারী জিনিস খুব কমই আছে। ওজন কমানো থেকে সংক্রমণজাতীয় রোগের আশঙ্কা দূর করা— সবেতেই ডিমের ভূমিকা অপরিসীম। কোলেস্টেরল, উচ্চরক্তচাপের মতো সমস্যা নিয়ে দীর্ঘদিন ভুগলে ডিম খাওয়ার ওপর বিধিনিষেধ জারি করা যেতে পারে। কিন্তু ডায়াবেটিস থাকলে ডিম খাওয়া যেতেই পারে।

পুষ্টিবিদরা বলছেন, শরীরে শর্করা বাড়িয়ে দেয় এমন নানা জৈবরাসায়নিক উপাদানের সঙ্গে লড়তে পারে ডিম। গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন শরীরচর্চা করেন এবং সিদ্ধ ডিম খান, তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে অনেকটাই।

তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে ডিমের ওপর আস্থা রাখতে বলছেন চিকিৎসকরা। তাদের মতে, সিদ্ধ ডিম ডায়াবেটিস নিয়ন্ত্রণে তো রাখবেই, আরও ভালো হয়, যদি বিশেষ নিয়ম মেনে সিদ্ধ ডিম খাওয়া যায়।

পুষ্টিবিদদের মতে, ডিম খাওয়ার আগের দিন রাত থেকেই কাঁচা ডিম ডুবিয়ে রাখতে হবে ভিনিগারে। পরের দিন সকালে ভিনিগারে ভেজানো সেই ডিম সিদ্ধ করে খেলে দারুণ উপকার করবে। এ ছাড়া রক্তে শর্করা নিয়ন্ত্রণের অন্যতম হাতিয়ার দারুচিনি। শরীরে ইনসুলিনের মাত্রা ঠিক রাখে মসলাটি। তাই ভিনিগারে ডুবিয়ে রাখা ডিমকে পরের দিন সিদ্ধ করে খাওয়ার সময় ছড়িয়ে নিন দারুচিনির গুঁড়া। এতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com