1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

বিমানবন্দরে চাকা ফেটে রানওয়েতে আটকা পড়লো বিমান

  • আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.৩৯ পিএম
  • ২১৪ Time View

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ উড্ডয়নের সময় চাকা ফেটে গিয়ে রানওয়েতে আটকা পড়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বিজি ৬০২ নম্বর ফ্লাইটটি ১৪৮ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ এতথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, দুপুর সোয়া ১টার দিকে সিলেট থেকে যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ এর একটি উড়োজাহাজ ঢাকা যাওয়ার কথা ছিল। তবে ফ্লাইটটি উড্ডয়নকালে রানওয়েতেই উড়োজাহাজের একটি চাকা ফেটে যায়। এরপর রানওয়েতে বিমানটি আটকা পড়ে। তখন থেকে বিমানবন্দরে সব ফ্লাইট ওঠানামা বন্ধ আছে।

বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, চাকা ফেটে যাওয়ার শব্দে কিছুটা আতঙ্ক দেখা দিলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমান চলাচল বন্ধ থাকায় ২-৩টি ফ্লাইটের শিডিউল কিছুটা বিলম্ব হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় দুই ঘণ্টা ২৭ মিনিট বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিল। বর্তমানে রানওয়ে ক্লিয়ার আছে। শিডিউল অনুযায়ী উড়োজাহাজ ওঠানামা করবে। তবে এখনো কোনো ফ্লাইট ওসমানীতে ওঠানামা করেনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com